সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবপ্রজন্মের স্মার্টফোনে এখন মেসেজিং অ্যাপের ছড়াছড়ি৷ যত দিন যাচ্ছে, নতুন নতুন মেসেজিং অ্যাপের ভিড়ও বাড়ছে৷ তবে আর পাঁচটা মেসেজিং অ্যাপের মধ্যেও নিজেকে প্রতিবারই সেরা প্রমাণ করে এসেছে হোয়াটসঅ্যাপ৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ ফের নতুন কয়েকটি আকর্ষণীয় ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে৷
জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ছবি পাঠানো এবার থেকে আরও বেশি মজাদার হতে চলেছে৷ আগে হোয়াটসঅ্যাপে কোনও ছবি পাঠানোর সময় ছবির নিচে শুধুমাত্র টেক্সটের অপশন থাকত৷ এখন রীতিমতো এডিট করে বন্ধুকে ছবি পাঠাতে পারবেন ইউজাররা৷

এডিটের কী কী অপশন পাবেন ইউজাররা? মোবাইল ক্যামেরায় ছবি তুলে বা গ্যালারি থেকে ছবি বেছে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে তা এলেই খুলে যাবে এডিটের অপশন৷ সেখানে ছবির মধ্যেই লেখা যাবে টেক্সট৷ পেনসিল দিয়ে ছবির উপর যা খুশি আঁকাও যাবে৷ ক্রপ অপশন থেকে ছবি কাটাকাটিও করে নিতে পারবেন ইচ্ছেমতো৷ এখানেই শেষ নয়৷ ছবির মধ্যে পছন্দমতো ইমোজি বসানোর অপশনও রয়েছে৷ একবার টেক্সট বা ইমোজি বসানোর পর যদি পছন্দ না হয়, তাহলে? নো প্রবলেম৷ ইমোজি বা টেক্সট টেনে নিয়ে (পড়ুন ড্র্যাগ করে) স্ক্রিনের বাঁ-দিকে রিসাইকেল বিনে ফেলে দিলেই হয়ে গেল৷ তবে টেক্সট বা ইমোজির মাপ ছোট-বড় করার কোনও অপশন নেই৷
এবার প্রশ্ন হল হোয়াটসঅ্যাপ আপডেট করলেই কি ইউজাররা নয়া এই ফিচারগুলি পেয়ে যাবেন? উত্তর হল, না৷ অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন ব্যবহারকারীদের এর জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে৷ আপাতত ২.১৬.২৬০ বেটা ভার্সন টেস্টাররা হোয়াটসঅ্যাপ আপটেড করলে এই অপশনটি পাচ্ছেন৷
সর্বশেষ খবর
-
পরকীয়ায় ছারখার গোবিন্দার সংসার! আদালতে ‘অগ্নিশর্মা’ স্ত্রী সুনীতা, ডিভোর্স অবশ্যম্ভাবী?
-
শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজর গিলের, দুই তারকার প্রশংসায় ভারত অধিনায়ক
-
‘হরমুজ মুক্ত, সরানো হয়েছে মাইন’, বড় ঘোষণা ট্রাম্পের, মার্কিন চালে ‘পরাস্ত’ ইরান?
-
‘এক মাস আগে দেশদ্রোহী ছিলাম’, এনডিএ-তে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি