Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Shubman Gill

শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজর গিলের, দুই তারকার প্রশংসায় ভারত অধিনায়ক 

আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে গোটা দল যেভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে, তার জন্য প্রশংসাই যথেষ্ট নয়। শুভমান গিলও বলছেন সেকথা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:২০

options
link
শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজর গিলের, দুই তারকার প্রশংসায় ভারত অধিনায়ক  zoom
উচ্ছ্বসিত শুভমান গিল। ছবি সংগৃহীত।
Advertisement

প্রত্যাশামতোই শ্রীলঙ্কাকে হারাল ভারত। দ্বীপরাষ্ট্রে সিরিজের প্রথম টেস্টে ১৬৫ রানে জয় পেয়েছে শুভমান গিলের (Shubman Gill) টিম ইন্ডিয়া। দুই ইনিংসেই ‘ম্যাজিক’ দেখিয়েছেন মানব সুথার। পেয়েছেন ১০ উইকেট। আর তাতেই কুপোকাত শ্রীলঙ্কা। এমন দাপুটে জয়ে খুশি অধিনায়ক গিল জানিয়ে দিলেন পরবর্তী লক্ষ্যের কথা।

এই ম্যাচে বারবার ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। আবহাওয়ার কারণে ম্যাচ হওয়া নিয়েও সংশয় ছিল। কিন্তু আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে গোটা দল যেভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে, তার জন্য প্রশংসাই যথেষ্ট নয়। শুভমান গিলও বলছেন সেকথা। ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, “এই জয় খুবই তৃপ্তিদায়ক। একটা সময় আমরা ভালো জায়গায় ছিলাম। কিন্তু আবহাওয়ার কারণে ম্যাচটা আদৌ হবে কি না, তা নিয়ে নিশ্চিত ছিলাম না। সেই পরিস্থিতিতেও দল দারুণ ভাবে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।”

Advertisement
দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন মানব সুথার। ছবি সংগৃহীত।

দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৩ রানে অলআউট হয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে তা নিয়ে কোনও দুশ্চিন্তা নেই গিলের। বরং পরিস্থিতির কথা মাথায় রেখেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুভমানের কথায়, “আমরা তৃতীয় ইনিংসে প্রায় ৪০০ রান করতে চেয়েছিলাম। উইকেটে ইচ্ছেমতো রান করা সহজ ছিল না। তাই একটু বেশি আক্রমণাত্মক হতে চেয়েছিলাম। চতুর্থ ও পঞ্চম দিনে কত ওভার বল করতে পারব, সেটাও নিশ্চিত ছিলাম না। সেই কারণেই কয়েকটা উইকেট পড়েছে। তবে আমরা তখনও সুবিধাজনক জায়গায় ছিলাম।”

এদিন লাঞ্চের পর শুরু হয় মানবের ম্যাজিক। বাঁ-হাতে একেবারে ‘ট্র্যাডিশনাল’ স্পিনার। ভালো রানআপ। কোমরের মোচড়কে অসাধারণ ব্যবহার করেন। হাওয়াতেই বল ভাসে। তাই একটু বেশি স্পিন পান। ব্যাটার যেখানে ভাবেন, তার থেকে একটু আগে বল পড়ে। ফলে বাড়তি ফ্লাইটে স্লিপে ক্যাচ ওঠার সম্ভাবনা বেশি থাকে। ভারত অধিনায়কও সুথারের প্রশংসায় পঞ্চমুখ। গিলের মন্তব্য, “দুর্দান্ত বল করছে। ও খুবই প্রতিশ্রুতিবান। আমার বিশ্বাস, দীর্ঘ সময় ভারতের হয়ে খেলতে পারবে।”

এভাবেই শ্রীলঙ্কার বোলারদের ‘শাসন’ করলেন দেবদত্ত পাড়িক্কল। ছবি সংগৃহীত।

দু’বছর আগে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। তারপর অপেক্ষা করতে হল আরও দু’বছর। অবশেষে গলের মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান দেবদত্ত পাড়িক্কল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই ১৩৪ বলে তিন অঙ্কের রানে পৌঁছে নজর কাড়লেন বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় ইনিংসেও তাঁর ৪৪ রান ভারতকে ভরসা জুগিয়েছে। তাঁর ব্যাটিংয়েও মুগ্ধ ভারতীয় অধিনায়ক। বলছেন, “ওকে ব্যাট করতে দেখা সত্যিই দারুণ। সেঞ্চুরি করা গুরুত্বপূর্ণ। কিন্তু সেঞ্চুরির পরেও ও থামেনি। আরও বড় ইনিংস খেলেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আমরা যখন সুবিধাজনক জায়গায় ছিলাম, তখন দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাট করেছে এবং আধিপত্য দেখিয়েছে, তা দেখার মতো।” তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে আত্মতুষ্ট হতে চান না গিল (Shubman Gill)। তাঁর লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। “এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। টেস্ট ম্যাচ জেতা কখনও সহজ নয়। তাই এই জয়টা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।” বলে দেন ভারত অধিনায়ক।

 
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.