সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে অধিকাংশ মানুষই যাবতীয় লেনদেন করেন অনলাইনেই। সেই কথা মাথায় রেখে আগেই পেমেন্ট ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার মিলতে চলেছে বাড়তি সুবিধা। পেমেন্ট সংক্রান্ত ফিচারে বড়সড় বদল আনতে চলেছে সংস্থা। যার ফলে লেনদেন আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। হোয়াটসঅ্য়াপে পেমেন্টের এই নয়া ফিচার গুগল পে, ফোন পে-কে রীতিমতো টেক্কা দেবে বলেই মনে করা হচ্ছে।
ব্যাপারটা ঠিক কী? সংস্থা সূত্রে খবর, UPI লাইট নামে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। ভাবছেন তো এর সুবিধা কী? সংস্থার দাবি, এবার লেনদেন হবে আরও সহজ। ছোটখাটো লেনদেনে আর লাগবে না পিন। ফলে আরও কম সময়ে পাঠানো যাবে টাকা। সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করা হয়েছে। পরবর্তীতে সকলেই এই ফিচারের সুবিধা পাবেন।
প্রসঙ্গত, আরও একটি ফিচার এসেছে হোয়াটসঅ্যাপে। সেটি হল অডিও মেসেজ ট্রান্সলেশন। আগেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছিল। এবার সকলেই এই ফিচারের সুবিধা পাবেন। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ব্যবহার করে অডিও মেসেজ লিখিত টেক্সটের চেহারা দেবে নয়া ফিচার। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাবে।
সর্বশেষ খবর
-
পরকীয়ায় ছারখার গোবিন্দার সংসার! আদালতে ‘অগ্নিশর্মা’ স্ত্রী সুনীতা, ডিভোর্স অবশ্যম্ভাবী?
-
শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজর গিলের, দুই তারকার প্রশংসায় ভারত অধিনায়ক
-
‘হরমুজ মুক্ত, সরানো হয়েছে মাইন’, বড় ঘোষণা ট্রাম্পের, মার্কিন চালে ‘পরাস্ত’ ইরান?
-
‘এক মাস আগে দেশদ্রোহী ছিলাম’, এনডিএ-তে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি