উড-বি ব্রাইডের এই নাচের ভিডিও ঝড় তুলেছে YouTube-এ, জানেন কেন?

ভিডিওটি দেখুন আর নিজেরাও একটু আনন্দে মেতে উঠুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৭, ১২:৩৮

options
link
উড-বি ব্রাইডের এই নাচের ভিডিও ঝড় তুলেছে YouTube-এ, জানেন কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পপ গায়ক এড শিরানের পর এবং অস্ট্রেলিয়ান পপ সিঙ্গার সিয়া। গোটা বিশ্বে এখন নয়া সেনসেশন তাঁর এবং জামাইকান ব়্যাপ আর্টিস্ট শন পলের সিঙ্গল ‘চিপ থ্রিলস’। আর সেই গানের তালেই গলা এবং কোমর দুইই মেলাচ্ছে আপামর নেটিজেনরা। বাদ যাচ্ছেন না এই বহু নববধূও। কেন? বিয়ের আগে ব্যাচেলরস পার্টি দেওয়া এখন একটা মাস্ট ডু রীতি। অনেকটা আইবুড়ো ভাত খাওয়ার মতোই জলভাত ব্যাপার এটা। কিন্তু হবু বরের পাশে হবু বউ-ই বা বাদ যাবেন কেন! তেমনই এক হবু বউ এই আমিশা ভরদ্বাজ। বিয়ের আগে শেষবারের মতো সিঙ্গলহুডকে উদযাপন করছেন তিনি। এবং সঙ্গে তাঁর তিন বান্ধবী।Cheap-Thrills_web

Advertisement

সিয়ার চিপ থ্রিলস গেয়ে-নেচে সিঙ্গলহুড সেলিব্রেট করার এমন ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলেছে ইউটিউবে। চলতি মাসের ৪ তারিখ আপলোড করা এই ভিডিওর ভিউ ছাড়িয়েছে ৫৮ লক্ষ। কখনও মেক আপ করতে করতে আবার কখনও লেহেঙ্গার ম্যাচিং ব্লাউড এবং অফ-হোয়াইট শর্টস পরে লাস্য ছড়াচ্ছেন আমিশা। দোসর তাঁর বান্ধবীরা। ভিডিওটি দেখুন আর নিজেরাও একটু আনন্দে মেতে উঠুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৬ সালে সিয়ার গাওয়া আসল গানটির ইউটিউব ভিডিওর ভিউ কত জানেন? ৮ কোটি ৩৮ লক্ষ। সেই ভিডিওটিও রইল-

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.