Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Agra Murder

স্বামীকে খুন করে বাথরুমের মেঝেতে পুঁতল স্ত্রী! হাড়হিম কাণ্ডের ৪৫ দিন পর উদ্ধার পচাগলা দেহ

পুণের পর আগ্রা! সিয়ার পর রুবি। আবারও স্ত্রীর হাতে খুন স্বামী! মৃত যুবকের নাম সুরেন্দ্র কুমার। তিনি টানা ৪৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। মে মাসের ১৮ তারিখ হঠাৎ বেপাত্তা হয়ে যান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৮:১২

options
link
স্বামীকে খুন করে বাথরুমের মেঝেতে পুঁতল স্ত্রী! হাড়হিম কাণ্ডের ৪৫ দিন পর উদ্ধার পচাগলা দেহ zoom
ফাইল ছবি।
Advertisement

পুণের পর আগ্রা! সিয়ার পর রুবি! আবারও স্ত্রীর হাতে খুন স্বামী! ৪৫ দিন পর বসত বাড়ির বাথরুমের মেঝে খুঁড়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খুন ও দেহ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী। ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুরেন্দ্র কুমার। তিনি টানা ৪৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। মে মাসের ১৮ তারিখ হঠাৎ বেপাত্তা হয়ে যান। যুবকের পরিবারকে সে কথা জানান স্ত্রী রুবি। কিন্তু পুলিশে অভিযোগ দায়ের করতে চাননি। বারবার বলছিলেন কোথাও গিয়েছেন ফিরে আসবে। অবশেষে ২৬ মে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ যুবকের কোনও হদিশ পাচ্ছিল না।

Advertisement

মৃত যুবকের স্ত্রী রুবিকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি খুঁজে পান তদন্তকারীরা। তারপরই বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় রুবি আচরণ সন্দেহজনক ঠেকে আধিকারিকদের। সুরেন্দ্রের ভাই তদন্তকারীদের গোপন তথ্য জানান। তাতেই তল্লাশি আরও জোরদার করে পুলিশ। ঘরের বাথরুমেও তল্লাশি চলে। তাতেই মেঝেতে নজর যায় তদন্তকারীদের। নতুন টাইলস ও প্লাস্টার দেখে সন্দেহ আরও বাড়ে। মেঝে খোঁড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তাতেই সামনে আসে ভয়াবহ দৃশ্য! টাইলসের নিচে উদ্ধার হয় নিখোঁজ যুবক সুরেন্দ্রের পচাগলা দেহ। অনুমান, খুনের পর দেহ লোপাট করতে মেঝে খুঁড়ে তা পুঁতে দেওয়া হয়। তবে কেন খুন? এই ঘটনার পিছনে সম্পর্কের টানাপোড়েন, পরকীয়া বা অন্য কিছুর যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সুরেন্দ্রর ভাই জানিয়েছেন, মৃত যুবকের মাদকাসক্তি ছিল। তা নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ লেগেই ছিল। এই খুনের পিছনে অভিযুক্ত গৃহবধূ রুবিকে কেউ সাহায্য করেছিল কিনা, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় রুবি স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে নিয়েছে। যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.