বিশ্বজুড়ে বিপর্যস্ত এক্স। বুধবার সন্ধ্যার পর থেকেই ব্যাহত পরিষেবা। এর ফলে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ গ্রাহক। চরম ভোগান্তির শিকার হয়ে ফেসবুকে তাঁরা ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিন্তু কী কারণে এমন ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ভারতে ৮টা ১৭ মিনিটের পর থেকে বিঘ্নিত এক্স পরিষেবা। ইউজারদের অভিযোগ, এক্সের নোটিফিকেশন কিছুতেই খুলছে না। একইসঙ্গে লোড হচ্ছে না টাইমলাইনও। বারবার রিফ্রেশ করা সত্ত্বেও কোনও ইন্টারফেস সাদা হয়ে আছে। ওয়েবসাইটের পাশাপাশি এক্সের মোবাইল অ্যাপেও সমস্যা দেখা দিয়েছে। সেখানে ইউজারদের ‘এরর মেসেজ’ দেখাচ্ছে বলে অভিযোগ। যেখানে লেখা, ‘এই মুহূর্তে পোস্টগুলো পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।‘ কিন্তু রিফ্রেশ করলে সেখানেও কোনও কাজ হচ্ছে না বলে জানাচ্ছেন গ্রাহকরা। এখনও পর্যন্ত সংস্থার তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। পরিষেবা কখন স্বাভাবিক হবে, তা-ও স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসেই বিপর্যস্ত হয়েছিল এক্স। বিশ্বের বিভিন্ন প্রান্তে আচমকা থমকে যায় পরিষেবা। সমস্যায় পড়েন ভারত-সহ আমেরিকা, ব্রিটেন এবং কানাডার মতো দেশের গ্রাহকরা। সেই ঘটনার দু’মাসের মধ্যেই ফের বিভ্রাট দেখা দিল এক্স-এ।
সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা