সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২জি ও ৩জি এখন অনেকটাই পিছিয়ে পড়েছে৷ যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ৪জি-র রমরমা৷ কিন্তু অনেক স্মার্টফোনেই ৪জি সিম সাপোর্ট করে না৷ ৪জি VoLTE পরিষেবা পেতে মোটা অঙ্কের অর্থ খরচ করে কিনতে হয় দামী স্মার্টফোন৷ এবার সেই মুশকিল আসান করে দিল Ziox৷ অবিশ্বাস্য কম দামে ৪জি VoLTE স্মার্টফোন বাজারে আনল এই মোবাইল সংস্থা৷
Advertisement
[জানেন হনুমান পুজো করে কী ফল পাওয়া যায়?]
সোমবারই বাজারে এল Ziox QUIQ Flash 4G হ্যান্ডসেটটি৷ তবে এখনই কোনও মোবাইলের আউটলেটে এই সেট পাবেন না৷ Shopclues.com-এ অর্ডার করলে বাড়ি বসেই হাতে পাবেন এই সস্তার মোবাইল৷ এবার চটপট দেখে নিন মডেলটিতে কী কী ফিচার রয়েছে৷
Advertisement

Advertisement
- মডেলটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এতে 4G VoLTE-র পাশাপাশি ২১টি ইন্ডিক ভাষাও সাপোর্ট করে৷
- কালো ও শ্যাম্পেন, এই দুই রঙের মডেলটি অনলাইনে পাওয়া যাচ্ছে৷
- ৫ ইঞ্চি FWVGA ডিসপ্লে বিশিষ্ট স্মার্টফোনটি ১.৩ গিগাহার্ৎজ কোয়াড কোর প্রসেসর যুক্ত৷
- রয়েছে ১ জিবি ব়্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরি৷ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়ার সুবিধাও রয়েছে৷
- ২৪৫০mAh ব্যাটারি যুক্ত ফোনটি একবার চার্জ করলে সারাদিনই ব্যবহার করা যাবে৷
- সস্তার মডেলটির ক্যামেরাও নেহাত খারাপ না৷ ৫ এমপি রিয়ার ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশ৷
- ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের৷
[Jio-কে টেক্কা দিতে ২৪৯ টাকায় ৩০০ জিবি ডেটা দিচ্ছে এই সংস্থা]
দাম? ৫০০০ টাকাও না৷ মাত্র ৪,৪৪৪ টাকা দিলেই বাড়ি বসে পেয়ে যাবেন আপনার নয়া ৪জি VoLTE স্মার্টফোন৷
সর্বশেষ খবর
-
ম্যাচ চলাকালীনই তুমুল ঝগড়া, সেই দুই সতীর্থই রেকর্ড ভাঙা ম্যাচে জেতালেন বেলজিয়ামকে
-
‘লক আপ’-এ হাঁটুর বয়সি পুরুষ সহ-শিল্পীকে বলপূর্বক চুম্বন, যৌন হেনস্তা! বিতর্কে রাম কাপুর
-
কাতারে শান্তি আলোচনায় ইরান-আমেরিকা, কী বার্তা দু’দেশের, মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তি?
-
সরকারি প্রকল্প থেকে বঞ্চিত SIR-এ বাদ পড়ারা! মামলা দায়ের হাই কোর্টে
-
টাকি পুরসভায় পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতি! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের