Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Ram Kapoor

‘লক আপ’-এ হাঁটুর বয়সি পুরুষ সহ-শিল্পীকে বলপূর্বক চুম্বন, যৌন হেনস্তা! বিতর্কে রাম কাপুর

সদ্য একতা কাপুর প্রযোজিত 'লক আপ'-এর দ্বিতীয় মরশুমের সম্প্রচার শুরু হয়েছে। সেখানেই ২৫ বছর বয়সি সহ-প্রতিযোগী বরুণ 'লায়লা' যাদবকে জোর করে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন রাম। টেলিদুনিয়ার 'সিনিয়র' অভিনেতার কুরুচিকর কর্মকাণ্ডে নিন্দার ঝড়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ০৯:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ০৯:৫৬

options
link
‘লক আপ’-এ হাঁটুর বয়সি পুরুষ সহ-শিল্পীকে বলপূর্বক চুম্বন, যৌন হেনস্তা! বিতর্কে রাম কাপুর zoom
পুরুষ সহ-শিল্পীকে বলপূর্বক চুম্বন করে বিতর্কে রাম কাপুর।

‘বৈবাহিক সম্পর্কে ভুলবশত প্রতারণা হতেই পারে…’, বলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন রাম কাপুর। এবার আরও বড় অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। রিয়ালিটি শোয়ের ঘরে ক্যামেরার সামনেই হাঁটুর বয়সি পুরুষ সহ-শিল্পীকে বলপূর্বক চুম্বন করে ফের বিতর্কের শিরোনামে টেলিদুনিয়ার ‘সিনিয়র’ অভিনেতা।

রিয়ালিটি শোয়ের ঘরে ঢুকতে না ঢুকতেই একের পর এক কর্মকাণ্ড করে খাল কেটে বিতর্ককে ডেকে এনেছেন অভিনেতা! এবার পুরুষ সহ-প্রতিযোগীকে বলপূর্বক চুম্বনের অভিযোগ উঠল রামের বিরুদ্ধে।

একতা কাপুরের নতুন রিয়ালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’র সুবাদে দিন কয়েক ধরেই চর্চার শিরোনামে রাম কাপুর। গোড়া থেকেই প্রতিযোগী হিসেবে লাইমলাইটে তিনি। কারণ গত দেড় দশকের বিবাদ মিটিয়ে শেষমেশ ‘টেলি-ক্যুইন’ একতার সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন তিনি। উপরন্তু সিনেমা, সিরিজ কিংবা ধারাবাহিকের সুবাদেও রাম অত্যন্ত জনপ্রিয় মুখ। সেই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট শোয়ের বাকি প্রতিযোগীদের তুলনায় রাম কাপুর যে অতিরিক্ত স্পটলাইটে থাকবেন, তেমনটা বলাই বাহুল্য। তবে রিয়ালিটি শোয়ের ঘরে ঢুকতে না ঢুকতেই একের পর এক কর্মকাণ্ড করে খাল কেটে বিতর্ককে ডেকে এনেছেন অভিনেতা! এবার পুরুষ সহ-প্রতিযোগীকে বলপূর্বক চুম্বনের অভিযোগ উঠল রামের বিরুদ্ধে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, ‘রাম কাপুর বরুণ যাদবকে যৌনহেনস্তা করেছেন।’ কারও কটাক্ষ, “তিনি সবসময়ই এমন কুরুচিপূর্ণ আচরণ করেন।”

Ram Kapoor removed from Mistry promotions
রাম কাপুর

ঠিক কী ঘটেছে? সদ্য একতা কাপুর প্রযোজিত ‘লক আপ’-এর দ্বিতীয় মরশুমের সম্প্রচার শুরু হয়েছে। সেখানেই ২৫ বছর বয়সি সহ-প্রতিযোগী বরুণ ‘লায়লা’ যাদবকে জোর করে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন রাম। বাকি প্রতিযোগীদের সঙ্গে বাগানে বসে যখন নিজেদের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন দু’জন, তখনই এমন কাণ্ড ঘটিয়ে বসেন অভিনেতা। আচমকা বরুণের মুখ চেপে ধরেন এবং ঠোঁটে চুমু খান। এহেন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই সুনিতা আহুজা, আকাঙ্ক্ষা চামোলা-সহ বাকিরা সকলে হতবাক হয়ে যান! আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়। একজন খ্যাতনামা ‘সিনিয়র’ অভিনেতার এহেন অভব্য আচরণ দেখে কার্যত সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল ভিডিও ঘিরে কারও অভিযোগ, ‘রাম কাপুর বরুণ যাদবকে যৌনহেনস্তা করেছেন।’ কারও কটাক্ষ, “তিনি সবসময়ই এমন কুরুচিপূর্ণ আচরণ করেন।” কেউ বা প্রশ্ন তুললেন, “রাম কাপুর কি সত্যিই লায়লাকে চুমু খেলেন? এসব কী হচ্ছে?” কেউ বা রাম কাপুরকে ভারতীয় সভ্যতা-সংস্কৃতির পাঠও দিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.