সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় হাত-পাওলা মানুষের মতো কাণ্ড করল ১০ ফুট লম্বা একটি কুমির। রেলিং টপকানোর চেষ্টা করল বিশালদেহী সরীসৃপ প্রাণীটি। সামনেই জল। এই গরমে নামলেই খানিক স্বস্তি। তথাপি পেরে উঠল না বেচারা! জলকে যেতে পারল না জলের প্রাণী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই চমকে যাওয়া দৃশ্য। কোথাকার এই কাণ্ড? ঠিক কী ঘটেছিল?
যাঁরা স্টিফেন স্পিলবার্গ পরিচালিত ‘জস’ ছবিটি দেখেছেন, তাঁরা জানেন কুমির কী জিনিস। ডাঙার রাজা যদি বাঘ হয়, তবে জলের শাসক তবে কুমির। তবে কিনা জল ছাড়া হলেই বেজায় বিপত্তি। সাক্ষী হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহর। এদিন সেখানে নারোরা গঙ্গা ব্যারেজে খাল থেকে বিশালাকার একটি কুমিরটি বেরিয়ে আসে। এর পর উঁচু রেলিং ডিঙিয়ে ১০ ফুটের কুমিরটি ফের খালের জলে ফিরে যাওয়ার চেষ্টা করে। সরীসৃপ প্রাণীটি তীব্র চেষ্টায় লাফ দিয়ে প্রায় ডিঙিয়ে ফেলেছিল রেলিং। যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
UP : बुलंदशहर जिले के नरौरा में ये मगरमच्छ गंगनहर से बाहर निकल आया। वन विभाग की टीम ने पहुंचकर रेस्क्यू किया और वापस नहर में छोड़ा।
Advertisementमगरमच्छ भैया, यहां नौतपा चल रहा है, पानी में ही रहिए… pic.twitter.com/bttoXNVSZg
— Sachin Gupta (@SachinGuptaUP) May 29, 2024
[আরও পড়ুন: পোর্শেকাণ্ডে ধৃত ফরেন্সিক প্রধান কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত! অপসারিতও হন]
পরে অবশ্য বন দপ্তরের একটি টিম হাজির হয় ঘটনাস্থলে। অতিকায় কুমিরটির মুখ হাত-পা বেঁধে ফেলে তারা। এর পর খালের জলে সেটিকে ছেড়ে দেওয়া হয়। তবে কিনা রেলিং টপকানোর ওই দৃশ্যই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
[আরও পড়ুন: লোকসভা ভোটে বাংলায় কত আসন পাবে বিজেপি, শেষ দফার আগেই ‘ভবিষ্যদ্বাণী’ শাহর]
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ভয়ঙ্কর বিপর্যয়! মূর্তি মাথায় পড়ে মৃত্যু ২ জনের, আহত কমপক্ষে ৫
-
ডুরান্ড ফাইনালে মাঠে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী! আরও বাড়ল ডার্বির জৌলুস
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি