সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গম তীর্থস্থানে পায়ে হেঁটে যাওয়ার ঘটনা নতুন না। প্রায় সব ধর্মেই রয়েছে এমন রেওয়াজ। তাই বলে এক বছরেরও বেশি সময় ধরে হাঁটার কথা ভাবা যায় না! স্থানের হিসেবে সাড়ে ৮ হাজার কিলোমিটার হেঁটেছেন ওই ভারতীয় যুবক। সম্প্রতি নজিরবিহীন এই হজ যাত্রার কথা প্রকাশ্যে এসেছে। যে কথা জেনে যুবককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এই কাণ্ড বিষ্ময়কর, বলছেন ধর্মপ্রাণ মুসলিমরাও।
৩৭০ দিন হেঁটে মক্কায় (Mecca) পৌঁছানো যুবকের নাম শিহাব ছোটু। কেরলের (Kerala) মালাপ্পুরম জেলার ভ্যালানচেরির বাসিন্দা তিনি। সেখান থেকেই পায়ে হেঁটে মক্কায় যাওয়ার পরিকল্পনা করেন। সেই মতো ভারত ডিঙিয়ে চারটি দেশ, যথাক্রমে পাকিস্তান, ইরান, ইরাক ও কুয়েত পেরিয়ে মক্কায় পৌঁছন। শিহাব যাত্রা শুরু করেছিলেন গত বছরের ২ জুন। চলতি বছরের জুন মাসে লক্ষ্যে পৌঁছন তিনি। এর জন্য তাঁকে হাঁটতে হয়েছে প্রায় ৮ হাজার ৬৪০ কিলোমিটার। প্রথমে উত্তর ভারত হয়ে পাকিস্তান যান শিহাব। সেখান থেকে ইরান এবং ইরাক হয়ে কুয়েতে চলে যান। চলতি বছরের মে মাসে কুয়েত এবং সৌদি আরবের সীমান্তে পৌঁছন।
[আরও পড়ুন: NCP-র ভার যাচ্ছে পওয়ার কন্যা সুপ্রিয়া সুলে-প্রফুল্ল প্যাটেলের হাতে, মানবেন কি ভাইপো অজিত?]
মদিনা হয়ে মক্কায় যান শিহাব। মদিনায় ছিলেন ২১ দিন। একপর ৯ দিনে ৪৪০ কিলোমিটার হেঁটে পৌঁছন মক্কায়। তবে ওয়াঘা সীমান্তে ভিসা সমস্যায় অস্বস্তিতে পড়েছিলেন শিহাব। এর জন্য কয়েক মাস একটি স্কুলে থাকতে হয়েছিল তাঁকে। যদিও হাল ছাড়েননি। লম্বা অপেক্ষার পর ট্রানজিট ভিসা মেলামাত্র রওনা দেন পবীত্র তীর্থস্থানের উদ্দেশে। এবং পায়ে হেঁটে মক্কা পৌঁছনর দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হয় শিহাবের। কেরালাবাসী যুবকের নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে দীর্ঘ যাত্রাপথের বর্ণনা দিয়েছেন শিহাব। এদিকে মা জাইনাবাও চলতি বছরে মক্কায় যান। তবে ছেলের সঙ্গে নয়, পবিত্র তীর্থক্ষেত্রে আলাদা ভাবে যান তিনি। মক্কায় পৌঁছে মা-ছেলের মিলন হয়।
[আরও পড়ুন: ‘বীর হনুমান ছিলেন আদিবাসী’, কংগ্রেস বিধায়কের মন্তব্যের তীব্র বিরোধিতা বিজেপির]
সর্বশেষ খবর
-
ব্রেকআপ নয়, খুন! এমন মানসিকতার নেপথ্যে কী কারণ? জানালেন মনোরোগ বিশেষজ্ঞ
-
খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দিচ্ছে ভারত, ইরান যাচ্ছেন প্রধানমন্ত্রী?
-
বিশ্বকাপে হরমন-স্মৃতিদের ম্যাচ উপভোগ বিরাট-অনুষ্কার, ভারত হারলেও লর্ডসে ‘হিট’ বিরুষ্কা মোমেন্ট
-
বসের আদেশে টাকা পাঠাতেই গায়েব ৩.৫ কোটি! কেমন করে নিজেকে বাঁচাবেন সাইবার প্রতারণার কবল থেকে?
-
খামেনেইয়ের রক্তচক্ষু উড়িয়ে মার্কিন ব্রিগেডের সঙ্গে হ্যান্ডশেক! বিশ্বকাপ বিদায়ের পর চর্চায় ‘শান্তিপ্রিয়’ ইরান