সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের হেঁশেলে আগুন। টমেটোর দাম যেভাবে আকাশ ছুঁয়েছে তাতে স্বস্তি নেই আমজনতার। কিন্তু এই পরিস্থিতিতেই এক অটো চালকের দেখা মিলল, যিনি তাঁর যাত্রীদের বিনামূল্যে ১ কেজি টমেটো (Tomato) উপহার দিচ্ছেন! তবে শর্ত রয়েছে। সেই শর্ত পূর্ণ করলে তবেই মিলবে ‘মহার্ঘ’ উপহার।
চণ্ডীগড়ের এই অটো চালকের নাম অরুণ। গত ১২ বছর ধরে ভারতীয় সেনা জওয়ানদের থেকে তিনি এক পয়সাও ভাড়া নেন না। পাশাপাশি অন্তঃসত্ত্বা মহিলাদেরও হাসপাতালে নিয়ে যেতে হলেও তিনি নিখরচায় পৌঁছে দেয় গন্তব্যে। সেই অরুণই এবার অফার দিচ্ছেন বিনামূল্যে টমেটো উপহার দেওয়ার। তবে, এক্ষেত্রে রয়েছে একটি বিশেষ শর্ত। তা পূরণ করতেই হবে।
[আরও পড়ুন: সিবিআইয়ের আবেদন মঞ্জুর, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের অনুমতি রাজ্যপালের]
কী সেই শর্ত? শর্ত হল, অরুণের অটোয় অন্তত ৫ বার চাপতে হবে সেই যাত্রীকে। তবেই বিনামূল্যে টমেটো উপহার পাবেন তিনি। এখানেই শেষ নয়। আগামী অক্টোবরে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলায় যদি কোহলিরা জেতেন তাহলে টানা পাঁচদিন সবাইকে বিনা খরচে অটোয় চড়াবেন তিনি! কেন এমন এমন বিনামূল্যে পরিষেবা দেন অরুণ? তাঁর কথায়, ”আমার আয়ের এটাই উৎস। তবুও মানুষকে এই ধরনের পরিষেবা দিতে পারলে হৃদয় ভরে ওঠে।”
[আরও পড়ুন: ‘পদ আজ আছে, কাঁচি দিয়ে কাটতে দু’মিনিটও সময় লাগবে না’, বিক্ষুদ্ধ কর্মীদের হুঁশিয়ারি মদনের]
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না