Sealdah Station

‘ব্রেকআপ নিয়ে বন্ধুরা মজা করে, প্রেমিকাকে ফিরিয়ে দিন’, ট্রেনের উপর উঠে চিৎকার যুবকের, তারপর…

মঙ্গলবার পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে ঢুকতেই ওই যুবক আচমকা উঠে পড়েন ট্রেনের ছাদে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৩:৫০

options
link
‘ব্রেকআপ নিয়ে বন্ধুরা মজা করে, প্রেমিকাকে ফিরিয়ে দিন’, ট্রেনের উপর উঠে চিৎকার যুবকের, তারপর…

প্রেমিকা ছেড়ে গিয়েছে। তা নিয়ে সর্বদা ঠাট্টা করে বন্ধুরা। তাতেই বেজায় চটেছেন যুবক। রাগ করে উঠে পড়লেন পদাতিক এক্সপ্রেসের (Padatik Express) ছাদে। সেখান থেকে চিৎকার করে প্রেমিকাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান যুবক। তা নিয়ে প্রবল হইচই শিয়ালদহ স্টেশনে (Sealdah Station)। যাত্রীরা কেউ দাঁড়িয়ে দেখলেন গোটা ঘটনা, কেউ আবার ক্যামেরাবন্দি করলেন।

Advertisement

ব্যপারটা ঠিক কী? মঙ্গলবার পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে ঢুকতেই দেখা যায় এক যুবক আচমকাই উঠে পড়েন ট্রেনের ছাদে। স্বাভাবিকভাবেই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যযাত্রীরা। তাঁরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এরপরই চিৎকার শুরু করেন ওই যুবক। তাতেই খোলসা হয় গোটা বিষয়টা। জানা গিয়েছে, ওই যুবকের সদ্যই বিচ্ছেদ হয়েছে। প্রেমিকা ছেড়ে যাওয়ায় বন্ধুরা মশকরা করছেন। আর তাতেই চটেছেন তিনি। তাঁর সাফ কথা, প্রেমিকাকে ফিরিয়ে না এনে দিলে ওভারহেডের তার স্পর্শ করবেন তিনি!

Advertisement

যুবকের কাণ্ড দেখে ছুটে যান আরপিএফরা। বুঝিয়ে শুনিয়ে নামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি নাছোড়বান্দা। যুবক বলতে থাকেন, “কোনও কথা আমি শুনব না। আমার বন্ধুদের চাই। আমার প্রেমিকাকেও চাই। নইলে আমি মরবই।” এরপর জওয়ানরা দুদিক থেকে ট্রেনের উপর উঠে যুবককে ধরার চেষ্টা করেন। প্রায় ১০ মিনিটের চেষ্টায় সফল হন জওয়ানরা। জানা যাচ্ছে, ওই যুবক নাকি অসমের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছেন ওই যুবক।   

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.