সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক স্থান থেকে অন্যস্থানে খুব দ্রুত একটা তথ্য পাঠাতে হবে, কী করেন আপনি? নিশ্চয়ই ইমেল, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও সোশ্যাল মাধ্যমের সাহায্য নেন৷ কিন্তু আজ থেকে প্রায় দু’দশক আগে তো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইমেল, হোয়াটসঅ্যাপের বহর ছিল না৷ তবে সাধারণ মানুষ তখন কী করতেন? উত্তর হল, স্পিড পোস্ট৷ তখন দ্রুত যেকোনও তথ্য পাঠাতে সকলে স্পিড পোস্ট ব্যবহার করতেন সকলে৷
[ আরও পড়ুন: সাহিত্য মেলার মঞ্চে চটুল নাচ, বিভূতি স্মরণে অপসংস্কৃতির নজির বনগাঁয় ]
ঠিক যেমনটা করেছিলেন রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার বাসিন্দা তুহিনশংকর চন্দ৷ কিন্তু ভাগ্য তার সহায় হয়নি৷ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছায়নি তাঁর প্রেরিত সেই চিঠি৷ ফলে চিঠি পৌঁছনোর আশা, ছেড়েই দিয়েছিলেন৷ কিন্তু ১১ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার, ডাক বিভাগ থেকে তাঁর ফোনে আসা একটা এসএমএস দেখে ঘাবড়ে যান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী তুহিনশংকর চন্দ৷ দেখেন, ২০০০ সালে যে স্পিড পোস্ট তিনি পাঠিয়েছিলেন, তা গন্তব্যে পৌঁছে গিয়েছে৷ এবং সেই এসএমএস’ই ঢুকেছে তাঁর ফোনে৷
[ আরও পড়ুন: আগমনিতে নতুন পোশাকের গন্ধ পাবে ওরাও, আসানসোলে চালু বস্ত্র ব্যাংক ]
তিনি জানান, ২০০০ সালের পয়লা জানুয়ারি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে চিঠিটি পাঠান৷ তবে কাকে পাঠিয়েছিলেন, চিঠিতে কী লিখেছিলেন, তা এখন মনে করতে পারছেন না তুহিন বাবু৷ তাঁর কথায়, ‘‘কি পোস্ট করেছিলাম, তাই এখন আর মনে করতে পারছি না। উনিশ বছর আগে চিঠি লিখেছিলাম৷ আজ স্পিড পোস্টে তা গন্তব্যে পৌঁছল৷’’ তিনি জানান, এই প্রথম নয়, এর আগেও ডাক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীনতার শিকার হয়েছেন তিনি৷ অভিযোগ জানিয়েও কাজের কাজ হয়নি৷
সর্বশেষ খবর
-
‘কাটমানি’ ম্যাজিক! পঞ্চায়েত সদস্য থেকে কোটিপতি হওয়া তৃণমূল নেতাকে নিয়ে অভিযোগের পাহাড়
-
শুভেন্দু যাওয়ার দিনই বারুইপুরে ঋতব্রত-সায়নী-চন্দ্রিমারা, ‘মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন’, বললেন কাকলি
-
ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের, দ্রুতই হাইকোর্টে জমা মেসিকাণ্ডে তদন্তের রিপোর্ট
-
‘দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’, বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রার
-
প্রয়াত মায়ের ছবি আগলে বিয়ের আচার-অনুষ্ঠান, মিস টু মিসেস হলেন জাহ্নবীর দিদি অংশুলা