Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Salman Khan

‘আগে নিজের চেহারা দেখ’, ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ‘বিগ বসে’ জামা খুলে ট্রোলারদের পালটা সলমনের

'বিগ বস ২০'-র মঞ্চে শার্ট খুলে ট্রোলারদের মুখের উপর জবাব দিলেন। 'দাবাং' স্টাইলে বুঝিয়ে দিলেন তিনি এখনও ফিট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:৪৫

options
link
‘আগে নিজের চেহারা দেখ’, ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ‘বিগ বসে’ জামা খুলে ট্রোলারদের পালটা সলমনের zoom
ক্যাটরিনা কাইফ ও সলমন খান।
Advertisement

সলমন খান কি অসুস্থ? দিন কয়েক আগে ‘ভাইজানে’র যে ছবি ভাইরাল হয়েছিল, তাতে চিন্তা বেড়েছে ভক্তদের। কেউ বা আবার বলছেন, সলমন মোটা হয়ে গিয়েছেন। আবার অনেকে ট্রোল করার সুযোগ ছাড়েননি। এবার পালটা দিলেন সলমন। আর সেটাও মেজাজ গরম করে। ‘বিগ বস ২০’-র মঞ্চে শার্ট খুলে ট্রোলারদের মুখের উপর জবাব দিলেন। ‘দাবাং’ স্টাইলে বুঝিয়ে দিলেন তিনি এখনও ফিট। আর সেই সঙ্গে শুধু নিজের ট্রোলারদের নয়। যেন জবাব দিলেন ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে যাঁরা বিদ্রূপ করেছিলেন, তাঁদেরও।

গত দু’দশকে সলমন খান এবং ‘বিগ বস’ যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছেন। কিন্তু এবার যা ঘটল, তা আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না ভক্তরা। ‘উইকেন্ড কা বার’ পর্বে সোশাল মিডিয়ার ট্রোল সংস্কৃতি নিয়ে আচমকা খাপ্পা ভাইজান। তাঁর সিনেমা, ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসার বিরুদ্ধে কথা বলেন তিনি। তারপরই মেজাজ সপ্তমে ওঠে। কিছুদিন ধরেই সলমনকে কটাক্ষের শিকার হতে হচ্ছিল। তাঁর পেটানো গড়ন, সিক্স প্যাক সব নাকি উধাও! তিনি নাকি মোটা হয়ে গিয়েছেন। সত্যিই কি তাই?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনুষ্ঠান চলাকালীন জামা খুলে প্রমাণ দিলেন তিনি। প্রচণ্ড রেগে সলমন বলেন, “লোকে আমাকে ট্রোল করে, ‘ভাই মোটা হয়ে গিয়েছে।’ চলো, এবার আমাকে ট্রোল করো। তোমরা তো আমাকে ট্রোল করতে ভালোবাসো। এবার কাছ থেকে আমাকে দেখো। যারা ট্রোল করার জন্য ওৎ পেতে থাকো, তারা আগের নিজের মুখ, নিজের চেহারা দেখো। বাবা-মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখো। আমাকে কেউ বলতেই পারে, ‘ভাই তুমি মোটা হয়ে গিয়েছ।’ কিন্তু সোহেল, বরুণ বা অন্য কাউকে নিয়ে মজা করাটা ভালো কাজ নয়। আমি এরপর ছেড়া জুতো পরে আসব। যা খুশি বলো।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

যা দেখে প্রতিযোগীরাও কুর্নিশ জানায়। এটা ঠিক যে চেহারা কিছুটা ভারী হয়েছে। কিন্তু ফিটনেসে বিন্দুমাত্র ঘাটতি নেই। এরপর নিজের মেক-আপ তুলেও দেখান। শেষবার সলমনকে ২০২৫-এ ‘সিকান্দর’-এ খালি গায়ে দেখা গিয়েছিল। এবার যেন বুঝিয়ে দিলেন, তাঁর ফিটনেসে বিন্দুমাত্র বদল আসেনি। এর সঙ্গে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে বলেন, ‘যে অন্তঃসত্ত্বা, তাঁকে নিয়েও ট্রোল করবে? সন্তান জন্মানোর পর একটু ওজন বেড়ে যায়। আবার যখন সিনেমায় ফিরবে, তখন আবার মতো ফিট হবে। এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এগুলো নিয়েও যারা ট্রোল করে, তাদের মানসিকতা নোংরা।” উল্লেখ্য, মা হওয়ার পর ওজন বৃদ্ধির জন্য ক্যাটরিনা কাইফের শরীরী গড়ন ও ওজন বৃদ্ধি নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.