Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিম্নচাপ, সাতসকালেই আঁধার, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে?

রবিবার সাতসকালেই ঘনিয়ে এল অন্ধকার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টি। দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে বলে খবর। তাহলে কি দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলায়?

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:৩৫

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:৩৫

options
link
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিম্নচাপ, সাতসকালেই আঁধার, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে? zoom
রবিবার সকাল থেকেই দুর্যোগ ঘনিয়ে আসে। ফাইল ছবি
Advertisement

রবিবার সাতসকালেই ঘনিয়ে এল অন্ধকার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টি। দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে বলে খবর। তাহলে কি দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলায়? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। উপকূল জেলাগুলি তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তেমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। আগামী দু’দিনে সেটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দুর্যোগ চলবে বাংলায়। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝড় চলবে। কলকাতাতেও দুর্যোগ চলবে। একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে এইসময়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগামী দু’দিনে নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দুর্যোগ চলবে বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝড় চলবে। কলকাতাতেও দুর্যোগ চলবে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ, রবিবারর কলকাতা, হাওড়া, হুগলি-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে ঘনিয়েছে আঁধার। ঝেঁপে বৃষ্টিও হয়েছে একাধিক এলাকায়। দিনভর জায়গায় জায়গায় এমনই পরিস্থিতি থাকবে। সোমবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হবে না। তবে দুর্যোগের মূল পর্ব শুরু হতে পারে মঙ্গলবার থেকে। ২২ তারিখ থেকে নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

সপ্তাহভর নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শুক্র ও শনিবার দুর্যোগ আরও বাড়বে জেলাগুলিতে। দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রায় সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ওই দিন হলুদ সতর্কতা থাকবে। 

আগামী সপ্তাহভর নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শুক্র ও শনিবার দুর্যোগ আরও বাড়বে জেলাগুলিতে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের দু-এক জায়গায় ভারী বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.