Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Jadavpur

যাদবপুরের প্রাক্তন বিধায়ক-কাউন্সিলরের বাড়ি ভাঙচুর-লুঠ দুষ্কৃতীদের, তৃণমূলের ৪ পার্টি অফিসে তালা!

বিজয়গড়ে মলয় মজুমদারের বাড়ি ঢুকে ভাঙচুরের পাশাপাশি প্রাক্তন বিধায়কের দাদা ও বউদিকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। প্রাক্তন বিধায়কের পক্ষ থেকে যাদবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৯:৩৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৯:৩৩

options
link
যাদবপুরের প্রাক্তন বিধায়ক-কাউন্সিলরের বাড়ি ভাঙচুর-লুঠ দুষ্কৃতীদের, তৃণমূলের ৪ পার্টি অফিসে তালা! zoom
যাদবপুরের প্রাক্তন বিধায়ক দেবব্রত (মলয়) মজুমদারের বাড়ির সামনে ভিড়। নিজস্ব চিত্র।
Advertisement

যাদবপুরের প্রাক্তন বিধায়ক ও মেয়র পারিষদ দেবব্রত (মলয়) মজুমদার এবং ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা ঘোষের বাড়িতে শনিবার সন্ধ্যায় ব্যাপক ভাঙচুর ও লুঠতরাজ চালালো একদল দুষ্কৃতী। ময়লবাবু মমতাপন্থী। তাঁদের সঙ্গে থেকেই মিটিং-মিছিল করছেন। ৩/১১ বিজয়গড়ে মলয় মজুমদারের বাড়ি ঢুকে ভাঙচুরের পাশাপাশি প্রাক্তন বিধায়কের দাদা ও বউদিকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। প্রাক্তন বিধায়কের পক্ষ থেকে যাদবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

প্রাক্তন বিধায়ক মলয়ের অভিযোগ, অনুপম তালুকদার ও সজল বসু নামের দুই বিজেপি নেতার নেতৃত্বে এই হামলা ও ভাঙচুর হয়েছে। পুরভোট না হওয়া আগে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এলাকায় তৃণমূল পার্টি অফিস খোলা যাবে না বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে বিজেপির দুই নেতা ও তাঁদের দলবলের বিরুদ্ধে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একইভাবে সীমা ঘোষের বাড়িতে ঢুকে দলের মহিলা কর্মীদেরও মারধর এবং শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। প্রথমে ভাঙচুর ও পরে তালা বন্ধ করে দেওয়া হয়েছে আনন্দপল্লি, বিজয়গর, বাঘাযতীন ডি ব্লক – সহ চারটি তৃণমূল কংগ্রেস কার্যালয়। হামলাকারীরা সর্বত্র হুমকি দিয়ে বলেছে, পুরভোটের আগে পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না। সীমা ঘোষের অভিযোগ, পুরভোট না হওয়া পর্যন্ত এলাকায় থাকা যাবে না। এখুনি এলাকা ছেড়ে চলে যেতে হবে। বিজেপি বা রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলা যাবে না বলে হুমকি দেওয়া হয়েছে। যদিও বিজেপির তরফে পালটা দাবি করা হয়েছে, এই হামলার সঙ্গে দলের কেউ যুক্ত নেই। জনরোষের জেরে এমন ঘটনা হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.