পুজোর আগেই হাওড়ায় পুরভোটের দামামা বেজে গেল! হাওড়া পুরসভার ওয়ার্ডগুলির সংরক্ষণ খসড়া হল। এই খসড়া তালিকায় দেখা যাচ্ছে, ৫০টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস করে ৬৮টি ওয়ার্ড করা হয়েছে। আর ২৩টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। খসড়া তালিকাটি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। সংরক্ষণ ও আসন বিন্যাস নিয়ে কোনও রাজনৈতিক দলের কোনও বিরোধিতা থাকলে তা ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জানাতে হবে হাওড়ার জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিককে।
প্রসঙ্গত, হাওড়া পুরসভার ওয়ার্ডের পুনর্বিন্যাস করে ৫০ থেকে বাড়িয়ে ৬৮টি করা হয়েছে। তৃণমূল জমানায় ২০১৫ সালে বালি পুরসভাকে হাওড়ার সঙ্গে সংযুক্তিকরণ করার পর ৫০ থেকে বাড়িয়ে ৬৬টি ওয়ার্ড করা হলেও ২০২১ সালে বালিকে আলাদা করে দেওয়া হয়। সেক্ষত্রে হাওড়া পুরসভার আসন সংখ্যা হয়ে দাঁড়ায় ৫০টি। এবার ৫০টি ওয়ার্ডকে ভেঙে করা হয়েছে ৬৮টি।
জেলা প্রশাসন সূত্রে খবর, হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতি হিসেবে ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন থেকেই নানারকম ভোটের সরঞ্জাম ও ভোট যন্ত্র আসতে শুরু করেছে। তবে পুরভোটে তৃণমূলের প্রার্থীপদ নিয়ে কাড়াকাড়ি বা যুদ্ধংদেহি যে ভাব থাকে নেতা-কর্মীদের মধ্যে, তা এবারে উধাও।
মমতাপন্থী বা ঋতব্রতপন্থী তৃণমূলের এখনও কোনও হেলদোল নেই। বরং সব আসনেই প্রার্থী দিতে পারবেন কি না, তা নিয়েই চিন্তায় খোদ নেতারা। পালাবদলের পর এবার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ থেকে কাউন্সিলররা আগের মতোই হাওড়া পুরভোটে প্রার্থী হবেন কি না তা নিয়ে আর কেউ ‘রা’ কাড়ছেন না। উপরন্তু হাওড়ায় মমতাপন্থী তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এবার হাওড়া পুরসভার সব ওয়ার্ডে তাঁরা প্রার্থী পাবেন না। অলিখিতভাবে জোট করে পুরভোটে লড়াই করবেন। কিন্তু সেই জোটও কি হবে, সংশয়ে তৃণমূল নেতারা।
সর্বশেষ খবর
-
শুটিংয়ে মহিলাদের নিশানায় এশিয়াডে প্রথম পদক ভারতের, মিক্সড মার্শালে ইতিহাস ‘রোডিজ’ সূচিকার
-
পুজোর আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে চিনির দাম! মজুতে কড়াকড়ি কমাল কেন্দ্র, লাভের আশায় ব্যবসায়ীরা
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিম্নচাপ, সাতসকালেই আঁধার, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে?
-
একসপ্তাহের মধ্যে দুই ভিন্ন জার্সি পরে মাঠে নামবেন শ্রেয়সরা, মিটল এশিয়াডের পোশাক সমস্যাও
-
ফের ভরা মঞ্চে প্রধানমন্ত্রীকে নিয়ে রসিকতা, মা’কে অপমান! রাহুলকে তীব্র আক্রমণ বিজেপির