১০০ বছরে পা দিতে চলেছে বিসিসিআই। আগামী বছর থেকে শুরু হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের শতবর্ষ পালন অনুষ্ঠান। আর সেখানে বিরাট চমক। বোর্ডের শতবর্ষে একটি বিশেষ ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ কারা? বিশ্ব একাদশ। আগে এই ধরনের বিশ্ব একাদশ বনাম একটি দেশের ম্যাচ হত। সেই স্মৃতি আবার ফিরতে পারে।
শুক্রবার বোর্ডের বার্ষিক সভায় এই ম্যাচ নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৮-র শতবর্ষ উদযাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৭-র ডিসেম্বর থেকে ২০২৮ সাল জুড়ে বিভিন্ন কর্মসূচি থাকবে। তার জন্য বিশেষ কমিটি গড়তে চলেছে বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে আলোচিত প্রস্তাবগুলোর মধ্যে একটি ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচও রয়েছে। পুরোটাই আলোচনার স্তরে। ফলে কবে, কোথায় হবে সেগুলো এখনই জানা সম্ভব নয়।
আরও পড়ুন:
এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারত নিঃসন্দেহে ধারেভারে অনেকটাই এগিয়ে। তাছাড়া ভারতে খেলতে বিশ্বের প্রায় সব দেশের ক্রিকেটারই আগ্রহী। কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্ব একাদশ কোন ফরম্যাটে হবে বা কারা খেলবে? আরেকটি বিষয় হল, বিশ্ব একাদশে কি পাকিস্তানের কোনও প্লেয়ার থাকবে? অবশ্য এটাও প্রশ্ন, কোনও পাক প্লেয়ার বর্তমানে বিশ্বের সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্য কি?
উল্লেখ্য, আইসিসি বিশ্ব একাদশে মোট ৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ২০০৫ সালে এশিয়া একাদশের বিরুদ্ধে ওয়ানডে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলা হয়েছিল। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও ২০১৮-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি খেলা হয়। তবে ভারত এখনও বিশ্ব একাদশের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘এজেন্সি অতি দ্রুততার সঙ্গে কাজ করলে সন্দেহ হয়’, ফের সিবিআই নিয়ে ‘সংশয়’ প্রকাশ সুপ্রিম কোর্টের
-
ছেচল্লিশেই থামল কলম-কণ্ঠ, প্রয়াত দিল্লির সাংবাদিক পায়েল মেহতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
-
রাস্তাতেই ১০ ঘণ্টা! জ্ঞান হারিয়ে নাম প্রত্যাহারে বাধ্য হলেন এশিয়াডে ইতিহাস গড়া বাঙালি
-
কৃষিই ভিত্তি! মাথায় গামছা, খালি পায়ে চাষের খেতে কাজে ব্যস্ত মন্ত্রী গৌরীশংকর
-
স্মৃতির ব্যাটে ইতিহাস, শেফালির অনবদ্য সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে এশিয়াডের ফাইনালে ভারত