Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Bigg Boss Bangla

রাজবীরের ঔদ্ধত্যকে প্রশ্রয়! সৌরভকে চ্যালেঞ্জ জীতুর, বিগ বস দুর্গে তুলকালাম

বিগ বসের ঘরে জীতুর সমর্থনে তনুশ্রীও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:৩৫

options
link
রাজবীরের ঔদ্ধত্যকে প্রশ্রয়! সৌরভকে চ্যালেঞ্জ জীতুর, বিগ বস দুর্গে তুলকালাম zoom
সৌরভ ও জীতু। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীর দের ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর এমন একটা দিন যায়নি তাঁকে ঘিরে কোনও অভিযোগ জানানো হয়নি। কোনও না কোনও প্রতিযোগীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, বেফাঁস মন্তব্যের জেরে উঠে আসেন বিতর্কের শিরোনামে। বিগ বসের দূর্গে প্রবেশ করেই ফ্লার্ট অস্ত্রেই যুদ্ধ জয়ের ছক কষেছিলেন রাজবীর! এহেন একাধিক অভিযোগে জর্জরিত রাজবীর। কিন্তু, শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি বারবার রাজবীরের ভুল ত্রুটি, অন্যায় আড়ালের চেষ্টা করছেন, ঢাল হয়ে দাঁড়াচ্ছেন মহারাজ। শনিবার ‘দাদার দরবারে’ রাজবীরের ঔদ্ধত্যকে তোল্লাই দেওয়ার অভিযোগে সৌরভকে কাঠগড়ায় তুললেন জীতু কমল।

এই দৃশ্য দেখে রীতিমতো তাজ্জব শোয়ের প্রতিযোগী থেকে দর্শক। সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ক্লিপ ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া। জীতুর আচরণে হকচকিয়ে যান খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজেকে সঠিক প্রমাণ করতে একের পর এক সাফাই দিয়েছেন। কিন্তু, জীতু নিজের জায়গায় অনড়। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই সৌরভ সকলের কাছে জানতে চান জীতুর সঙ্গে কেউ সহমত?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

হাত তুলে সম্মতি জানান তনুশ্রী। তাঁরও মনে হয়েছে সৌরভের জন্যই ঘরের ভিতর রাজবীরের দাপট বাড়ছে। দিনে দিনে আরও বেশি লাগামছাড়া হয়ে যাচ্ছেন। তবে সৌরভ কিন্তু, নিজের অবস্থান স্পষ্ট করে বারবার বলেছেন, তিনি নিরপেক্ষভাবেই সঞ্চলনার দায়িত্ব পালন করছেন। শনিবারের রাতে বিগ বস বাংলার ঘরে সৌরভ-জীতুর দ্বন্দ্ব এখন টক অফ দ্য টাউন বললে অত্যুক্তি হবে না। নৈশভোজ থেকে রবিবাসরীয় ছুটির দিনে চায়ের কাপে এই চর্চা কিন্তু জারি।

Bigg Boss Bangla: Rajveer dey and Nandini Dutta attacks Jeetu kamal
বিগ বসের ঘরে জীতু-রাজবীর

চলতি সপ্তাহেই ওয়াইল্ড কার্ডে এন্ট্রি নিয়েছেন জীতু। সৌরভের সঙ্গে প্রথম দিনের অত সুন্দর আলাপচারিতা আচমকা এই রূপ নেবে এটা সত্যিই অপ্রত্যাশিত। ঘটনার সূত্রপাত কোথায়? বাংলার বিগ বসের ঘরে ১৪ জন প্রতিযোগীর রাগ আর ক্ষোভের মিশ্রণে তৈরি হওয়া এক বিশেষ প্রোটিন শেককে কেন্দ্র করে। জেদের বশবর্তী হয়ে খাওয়ার অযোগ্য সেই শেক এক নিঃশ্বাসে খেয়ে ফেলেন রাজবীর। সেই সঙ্গে একটা বিষয় স্পষ্ট করে দেন, তিনি নম্রতা বা ভদ্রতা প্রদর্শন করতে বিগ বসের ঘরে আসেননি, খেলতে এসেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

রাজবীরের এই আচরণ কোনওভাবেই মেনে নিতে পারেননি জীতু। এধরনের ব্যবহার ঔদ্ধত্যের চরম সীমা বলে মনে করেন। রাজবীরের মধ্যে না আছে কোনও অনুশোচনা, না আছে অনুপাত। মেজাজ হারিয়ে অবশেষে সৌরভের কাছেই জানতে চাইলেন, তিনি রাজবীরের এই উগ্রতা, আগ্রাসী মনোভাবকে সমর্থন করেন? দুজনের সেই প্রশ্নোত্তর পর্বের পর বাকিটা তো ইতিহাস…।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.