সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘন ঘন লোডশেডিং! অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন বিধায়ক। বার বার বিদ্যুৎবিভ্রাটে এতটাই মেজাজ হারিয়েছিলেন যে, শেষমেশ বিদ্যুৎ দপ্তরের তিন কর্তার বাড়ির বিদ্যুতের লাইনই কেটে দিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারের সেই কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র জাত্তি। এই ঘটনায় বীরেন্দ্রর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে বিদ্যুৎ দপ্তর।
মঙ্গলবার দলবল নিয়ে প্রথমে বিদ্যুৎ দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার বিবেক রাজপুতের বাড়িতে যান বীরেন্দ্র। সঙ্গে করে নিয়ে যান একটি মই আর তার কাটারা যন্ত্র। এর পর নিজেই মই বেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিবেকের বাড়ির লাইন কেটে দেন বলে অভিযোগ। এর পর একে একে চিফ ইঞ্জিনিয়ার অনুপম সিং এবং এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বিনোদ পান্ডের বাড়ির বিদ্যুতের লাইনও একই ভাবে কেটে দেন বীরেন্দ্র।
বিধায়কের অভিযোগ, দিনে ৫-৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কোনও ঘোষণা ছাড়াই লোডশেডিং করে দেওয়া হয়। এতে তাঁর বিধানসভা এলাকার মানুষজন অত্যন্ত সমস্যার মধ্যে পড়ছেন। বীরেন্দ্রর আরও অভিযোগ, ১০ দিন ধরে লাগাতার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনও কাজ হয়নি। বিধায়কের কথায়, ‘‘এক ঘণ্টা লোডশেডিং হলেই বিদ্যুৎকর্তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। সেখানে আমজনতাকে ঘণ্টার পর ঘণ্টা এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।’’
পাল্টা বিদ্যুৎ দপ্তরের বক্তব্য, বিধায়ক আইন নিজের হাতে তুলে নিয়েছেন। ঠিকমতো শাটডাউন না করেই বিদ্যুতের তার কেটেছেন তিনি। এতে বড়সড় বিপদ হতে পারত।
সর্বশেষ খবর
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট