বাইক বুকিং বাতিল ও রাইডারকে গালিগালাজ নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে সর্বত্র। বিতর্কের জেরে চাকরি হারিয়েছেন তরুণী। এসবের মাঝে আচমকাই সুর বদল রাইডারের। একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, তরুণী নাকি লোকেশনে পৌঁছনোর আগেই বুকিং বাতিল করেছিল। কিন্তু তিনিই দেখেননি। তার জেরেই যাবতীয় সমস্যা।
আরও পড়ুন:
সম্প্রতি ভাইরাল হয় একটি বচসার ভিডিও। তা দেখে বোঝা যায়, সকালে অফিসে যাচ্ছিলেন তরুণী। তিনি দু’টি অ্যাপে বাইক বুক করেন। সামান্য সময়ের ব্যবধানে দু’টি বাইকই গন্তব্যে পৌঁছয়। অভিযোগ, লোকেশনে পৌঁছনোর পর একটি বাইক বুকিং বাতিল করে দেন তরুণী। ওই অ্যাপ বাইক চালক তার প্রতিবাদ করেন। কেন চালক বলেন, “লোকেশনে পৌঁছনোর পর কেন বাতিল করলেন? আমি দেড় কিলোমিটার দূর থেকে তেল পুড়িয়ে এসেছি।” এতেই রণমূর্তি ধারণ করেন তরুণী। অদ্ভুত যুক্তির পাশাপাশি চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জল গড়ায় থানা পুলিশ পর্যন্ত। অ্যাপ বাইক চালককে নাকি পাকড়াও করে পুলিশ। পরে যদিও মুক্তি পান। এদিকে, এই ঘটনায় স্থানীয়দের চাপে পড়ে ক্ষমাও চেয়ে নেন ওই তরুণী। যদিও শেষমেশ রিয়েল এস্টেট সংস্থায় কর্মরত ওই তরুণীকে বরখাস্ত করে অফিস।
এরপরই একটি ভিডিও করেছেন রাইডার যুবক (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। তিনি বলেন, “ভুল আমার আর দিদির দু’জনেরই ছিল। ইন ড্রাইভে উনি বুকিং করেছিলেন। লোকেশনে পৌঁছনোর দশ মিনিট আগে উনি বুকিং বাতিল করেছেন। আমি দেখতে পাইনি। দিদির সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।” এই ভিডিওকে কেন্দ্র করে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। রাইডার ও তরুণীকে খোঁচা দিয়ে নেটিজেনরা বলছেন, ‘সবটাই ভাইরাল হওয়ার কায়দা।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তুরস্ক হয়ে দুবাইয়ে ঘাঁটি টুলুর! বিদেশে বসেই ‘রিমোট কন্ট্রোলে’ চলছে ব্যবসা, পুলিশের হাতে বিস্ফোরক তথ্য
-
৫৭,০০০ কোটিতে বিক্রি হচ্ছে লিভারপুল! আমাজন-ফেসবুক প্রতিষ্ঠাতার সঙ্গে ক্রেতা এক ভারতীয়ও
-
হালিশহরের পর শ্যামবাজার, নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন সেরে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান
-
REIT মানে নতুন প্রজন্মের বিনিয়োগ কৌশল, জেনে নিন খুঁটিনাটি
-
জাতীয় দলের ক্ষতি করছে আইপিএল! কেকেআর-আরসিবিদের তুলোধোনা ভারতীয় বোর্ডের সংস্থারই