সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই অনলাইনে মুক্তি পেয়েছে বিদ্যা বালান (Vidya Balan) অভিনীত শকুন্তলা দেবী। মানব কম্পিউটার শকুন্তলা দেবীর জীবন নিয়ে তৈরি কাহিনি। কঠিন থেকে কঠিনতম অংক নিমেষে করে ফেলতেন শকুন্তলা দেবী (Shakuntala Devi)। তবে তাঁর পক্ষেও মুম্বইয়ের পরিচারিকাকে ১৮০০ টাকার হিসেব বোঝানো বোধহয় সম্ভব হত না। বোঝাতে পারেনি মুম্বই নিবাসী যুবকরাও। তবে নেটদুনিয়া তাঁদের এই বোঝানোর ব্যর্থ চেষ্টাই সাফল্যের সঙ্গে ভাইরাল হয়েছে।
These guys paid their house help 1800 bucks but she’s saying they paid her 1500 and 300 😫 pic.twitter.com/KTwGW1NyQW
Advertisement— Daaktarni (@DrVW30) August 30, 2020
[আরও পড়ুন: বলিউডি গানের ছন্দে অবলীলায় নাচ, একরত্তির প্রতিভায় মন মজেছে নেটিজেনদের]
ভিডিওয় দেখা যাচ্ছে, মাস মাইনের হিসেব-নিকেশ করছেন পরিচারিকা। মারাঠি ভাষায় এক যুবক তাঁকে বোঝাচ্ছেন প্রথমে ৫০০ টাকার তিনটি নোট, তারপর ২০০ টাকার একটি নোট, তারপর আবার ১০০ টাকার একটি নোট তিনি পরিচারিকার হাতে দিয়েছেন। মানে সবমিলিয়ে মোট ১৮০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু পরিচারিকার দাবি, ১৮০০ টাকা তাঁকে মোটেও দেওয়া হয়নি। দেওয়া হয়েছে ১৫০০ টাকা আর ৩০০ টাকা। যুবক যতো বোঝানোর চেষ্টা করছেন ১৫০০ টাকা ও ৩০০ টাকা যোগ করলে ১৮০০ টাকাই হয়, ততো বেশি বিরক্ত হয়ে কোন্দলের সুর বাড়িয়ে দিচ্ছেন পরিচারিকা। কলহের মেটাতে যুবক ক্যালকুলেটর আনার পরামর্শ দেন। তাতেও ঘোর আপত্তি মহিলার। যুবকের দাবি তিনি কোনও পরিস্থিতিতেই মানতে রাজি নন। ১৫০০ এবং ৩০০ টাকার বদলে ১৮০০ টাকাই চাই তাঁর।
[আরও পড়ুন: ‘পিয়া তু…’, আশা ভোঁসলের গানে তুমুল নাচ ফুটপাতবাসী দুই বৃদ্ধার, দেখে মুগ্ধ স্বয়ং গায়িকা]
থোড় বড়ি খাড়া না খাড়া বড়ি থোড়? এই প্রশ্নের মর্ম হয়তো বাঙালি হলে যুবকরা বুঝতেন। তবে পরিচারিকাকে শেষ পর্যন্ত বুঝিয়ে উঠতে পারেননি। আর তাঁদের এই ব্যর্থতার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় বেশ সফল। হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। পেয়েছে ভাইরালের তকমা।
সর্বশেষ খবর
-
নজরে রাজ্যসভা, শাহী সাক্ষাতের পর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকে প্রসেনজিৎ
-
জাহ্নবীর মেহেন্দিতে উজ্জ্বল ‘শিখু’, প্রেমচর্চা উসকে সম্পর্কে সিলমোহর শ্রীদেবীকন্যার!
-
বারুইপুরের খুনিদের ‘প্রতিবাদী’ বললেন মমতা! শুভেন্দুর তোপ, ‘সীমাহীন তোষণ, বদভ্যাস গেল না’
-
মাঝমাঠে ‘মাস্টারস্ট্রোক’, এএফসি চ্যালেঞ্জের আগে স্প্যানিশ তারকাকে সই করাল ইস্টবেঙ্গল
-
অগ্নিমিত্রার অনস্পট অ্যাকশন! আসানসোলে ফুটপাত দখল-অবৈধ পার্কিং রুখতে ধমক মন্ত্রীর, বাসে লাগালেন কাঁটা