Astrology

স্বপ্নে বারবার ভাঙা বাড়ি দেখছেন? অশনি সংকেত নয় তো! জানাচ্ছে স্বপ্নশাস্ত্র

প্রতিটি স্বপ্নেরই আলাদা প্রতীকী অর্থ থাকে। আমাদের অবচেতন মন স্বপ্নের মধ্য দিয়ে আসন্ন শুভ বা অশুভ ঘটনার আগাম সঙ্কেত দিয়ে থাকে। এর মধ্যে আবার বাস্তু সংক্রান্ত স্বপ্ন অত্যন্ত অর্থবহ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৫:৪৪

options
link
স্বপ্নে বারবার ভাঙা বাড়ি দেখছেন? অশনি সংকেত নয় তো! জানাচ্ছে স্বপ্নশাস্ত্র
কী বলছে স্বপ্নশাস্ত্র?

স্বপ্ন দেখতে কে না ভালোবাসে? এমন সব স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি যা আদতে অলীক কল্পনা বলে মনে হয়। কিন্তু সত্যিই কি তা অর্থহীন? স্বপ্নশাস্ত্র অন্তত তেমনটা মনে করে না। প্রাচীন এই শাস্ত্রমতে, প্রতিটি স্বপ্নেরই আলাদা প্রতীকী অর্থ থাকে। আমাদের অবচেতন মন স্বপ্নের মধ্য দিয়ে আসন্ন শুভ বা অশুভ ঘটনার আগাম সঙ্কেত দিয়ে থাকে। এর মধ্যে আবার বাস্তু সংক্রান্ত স্বপ্ন অত্যন্ত অর্থবহ। স্বপ্নে নতুন, সুন্দর কিংবা জীর্ণ ও ভাঙা বাড়ি দেখার প্রভাব ব্যক্তিজীবনে কী হতে পারে তা কি জানা আছে?

Advertisement
ছবি: সংগৃহীত

নতুন ও সাজানো বাড়ির ইঙ্গিত
স্বপ্নে যদি হঠাৎ নিজেকে একটি সুন্দর, নতুন কিংবা ঝলমলে সাজানো বাড়িতে দেখতে পান, তবে তা অত্যন্ত শুভ লক্ষণ। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এটি জীবনে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। এমন দৃশ্য দেখার অর্থ হল, আগামী দিনে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উন্নতির নতুন পথ খুলে যেতে পারে। সেই সঙ্গে সমাজে পদমর্যাদা ও সম্মান বাড়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়। স্বপ্নে কোনও সাজানো ঘর দেখলে ধরে নেওয়া যায়, নিকট ভবিষ্যতে কোনও বড় সুসংবাদ অপেক্ষা করছে।

Advertisement

স্বপ্নের প্রাঙ্গণে বাড়ি তৈরি
যদি দেখেন নতুন কোনও বাড়ি তৈরি হচ্ছে, তবে অলস বসে থাকার দিন শেষ। এই ধরণের স্বপ্ন জীবনের মোড় ঘুরে যাওয়ার সঙ্কেত বয়ে আনে। শাস্ত্রমতে, দীর্ঘদিন ধরে আটকে থাকা বা অপূর্ণ থেকে যাওয়া কোনও বড় ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। একই সঙ্গে আকস্মিক অর্থলাভের যোগও তৈরি হতে পারে।

Advertisement
ছবি: সংগৃহীত

পুরনো ও জীর্ণ গৃহের বার্তা
সব স্বপ্ন অবশ্য স্বস্তি আনে না। স্বপ্নে বারবার কোনও জীর্ণ বা পুরনো বাড়ি ভেসে উঠলে তা মোটেও শুভ নয়। এটি মূলত অতীত কিংবা পুরোনো জটিলতার পুনরাবৃত্তির দিকে ইঙ্গিত করে। এমন দৃশ্য দেখার অর্থ হল, হাতছাড়া হতে পারে পৈতৃক সম্পত্তি। পুরনো কোনও বিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফলে এই সময়ে মানসিক সতর্কতা এবং ধৈর্য বজায় রাখা জরুরি।

ঘর ভেঙে পড়ার আশঙ্কা
স্বপ্নে আস্ত বাড়ি ভেঙে পড়তে দেখা কিংবা ধ্বংসস্তূপের সাক্ষী থাকা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। স্বপ্নশাস্ত্র বলছে, এটি বড় ধরনের আর্থিক ক্ষতির আগাম পূর্বাভাস। এর পাশাপাশি জীবনে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং পারিবারিক সম্পর্কে কলহ দেখা দেওয়ার ঝুঁকি থাকে। তাই এমন স্বপ্ন দেখলে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক হওয়া প্রয়োজন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.