সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার (Canada) সমুদ্র সৈকতে ভেসে এল এক উনবিংশ শতাব্দীর জাহাজ। আর সেই জাহাজ (Shipwreck) ঘিরেই ঘনাল রহস্য। গত ২০ জানুয়ারি প্রথম দেখা মেলে এই প্রাচীন জাহাজের। ৮০ ফুটের জাহাজটি দেখে স্থানীয় বাসিন্দারা অবাক হয়ে গিয়েছেন। প্রশ্ন উঠছে, কোথা থেকে এল এই জাহাজটি?
গত কয়েকদিন ধরেই নিউফাউন্ডল্যান্ড উপকূলে কেপ রে-এর তীরে উদ্ধার হওয়া জাহাজটি ঘিরে কৌতূহল বাড়ছে। এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেট ভুবনে। মনে করা হচ্ছে, উনবিংশ শতাব্দীতে জাহাজটি তৈরি হয়েছিল সম্ভবত ইউরোপের কোথাও। হারিকেন ফিওনার ধাক্কাতেই সেটা ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছে।
[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]
নিউফাউন্ডল্যান্ডের জাহাজ সংরক্ষণ সংগঠনের সভাপতি নিল বার্গেস বলেন, ”এই ধরনের ওক বা শক্ত কাঠের তৈরি নমুনা আমাদের বুঝিয়ে দেয় এগুলো মোটেই এখানে তৈরি হয়নি। সম্ভবত ইউরোপের কোথাও এই জাহাজটি নির্মিত হয়। কেপ রে-এর তীরে যে জাহাজগুলো হারিয়েছে সেই সংক্রান্ত তথ্যপঞ্জি খতি দেখব আমরা।” তাঁর ধারণা, ওই জাহাজটি উপকূলীয় ভাঙন ও সমুদ্রঝড়ের পাল্লায় পড়ে এদিকে এসেছে। গত বছর ফিওনার কবলে পড়ে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসন জাহাজটি সংরক্ষণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]
সর্বশেষ খবর
-
চা বাগানের মাটির নিচে বিপুল ভাণ্ডার, রাজগঞ্জে অভিযানে মিলল লক্ষ লক্ষ টাকার চোলাই!
-
মেঝেতে পড়ে থাকা ভাঙা নুডল দিয়েই ভুজিয়া! ওয়াই ওয়াই নুডল উৎপাদন বন্ধের নির্দেশ
-
নিয়ম ভেঙেই মেসিকে সম্মান! ম্যাচের ১০ মিনিটে খেলা থামালেন দর্শকরা, তারপর… ভাইরাল ভিডিও
-
দুর্গের রক্ষাকর্তা স্বয়ং পবনপুত্র! ৩০০০ ফুট খাড়াই সিঁড়ি চড়ে বজরংবলি দর্শন করেন ভক্তরা
-
নির্ধারিত দিনেই প্রকাশিত হবে সোনিয়ার স্মৃতিকথা! পেঙ্গুইন সরার পর মিলল নয়া প্রকাশক