Howrah

চোরের উপর বাটপাড়ি! অ্যাম্বুল্যান্সে চড়ে দুষ্কৃতীদের ধরল পুলিশ

অ্যাম্বুল্যান্স কৌশলে বাজিমাত জগৎবল্লভপুর থানার পুলিশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ১৯:৪৮

options
link
চোরের উপর বাটপাড়ি! অ্যাম্বুল্যান্সে চড়ে দুষ্কৃতীদের ধরল পুলিশ
নিজস্ব চিত্র।

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: এ যেন চোরের উপর বাটপাড়ি! পুলিশের গাড়ি নয়, অ্যাম্বুল্যান্স ব্যবহার করে চোর ধরল পুলিশ। জগৎবল্লভপুর থানার পুলিশ এই বুদ্ধিদীপ্ত কৌশলে চার চোরকে গ্রেপ্তার করেছে।

Advertisement

বেশ কয়েকদিন ধরে পুলিশকে বোকা বানিয়ে চলছিল চুরি। যখন পুলিশের আরটি গাড়ি টহল দিয়ে চলে যায়, তখনই চোরেরা চুরি শুরু করত। পুলিশ কোনও দিশা পাচ্ছিল না। জগৎবল্লভপুরের চুরির তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। চোরেদের বোকা বানাতে পালটা কৌশল নেয় পুলিশ। পুলিশের আরটি ভ্যান টহল দিয়ে চলে যাওয়ার পরে ওই জায়গায় চুরির পরিকল্পনা করে দুষ্কৃতীরা। সেই অনুযায়ী পুলিশের গাড়িকে অনুসরণও করে চোরের দল। তবে পুলিশ ঠান্ডা মাথায় নয়া কৌশল নেয়। জগৎবল্লভপুর থানার ওসি সুরজিৎ সরকার-সহ পুলিশের টিম পরিকল্পনা করে, প্রথমে স্বাভাবিকভাবেই আরটি গাড়ি টহল দিয়ে চলে আসবে। তার পরই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে পুলিশ সেখানে যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অযোধ্যায় ১৫ হাজার কোটির প্রকল্পের ঘোষণার পথে মোদি, বিমানবন্দরের নামেও রামায়ণের ছোঁয়া]

তবে যাতে কোনও সন্দেহ না হয় সেজন্য তারা অ্যাম্বুল্যান্সকে কাজে লাগায়। পরিকল্পনা মতো বৃহস্পতিবার রাতে পুলিশ টহলে বের হয়। প্রথমে আরটি গাড়ি যায় এবং যখনই তারা দেখে কোনও গাড়ি সেই গাড়িকে অনুসরণ করছে তখন তারা অ্যাম্বুল্যান্স নেয়। অ্যাম্বুল্যান্স তারা আগে থেকেই মজুত করে রেখেছিল। আরটি গাড়ি চলে আসার পরই চোরেরা তাদের হাত সাফাইয়ের কাজ শুরু করেছিল। আর সেই সময় অ্যাম্বুল্যান্সে চেপে হাজির হয় পুলিশ। আর তার পরই চোরেদের ফন্দি ভেস্তে যায়।

Advertisement

পুলিশ তাদের বমাল গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ করে অন্য চুরি যাওয়া মালপত্রও উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত দুটি গাড়িও উদ্ধার করা হয়েছে বলেই জানান হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি সুমনকান্তি ঘোষ। তিনি বলেন, “রাতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।” ধৃত চারজনকে শুক্রবার হাওড়া আদালতে তোলা হয়।

[আরও পড়ুন: হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের স্বপ্ন অধরা আর্সেনালের, হার টটেনহ্যামেরও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.