পিত্তথলি ও নালি থেকে বেরল ১১১৫টি পাথর, শাপমুক্ত পুরুলিয়ার বৃদ্ধা

সরকারি হাসপাতালে নজিরবিহীন সাফল্য চিকিৎসকের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৯, ১৭:৪২

options
link
পিত্তথলি ও নালি থেকে বেরল ১১১৫টি পাথর, শাপমুক্ত পুরুলিয়ার বৃদ্ধা

গৌতম ব্রহ্ম: কিছুতেই গ্যাস, অ্যাসিডিটি কমছিল না। বাড়ছিল পেট ব্যথা। ৭০ বছরের বার্ধক্য দুর্বিষহ হয়ে উঠেছিল। কে জানত ওই বৃদ্ধার পিত্তথলি ও পিত্তনালিতে ১১১৫টি পাথর জমে রয়েছে!

Advertisement

অবশেষে শুক্রবার শাপমুক্তি ঘটল রোগীর। পেট কেটে বের করা হল ১১১৫ টি পাথর। এর মধ্যে পিত্তথলিতে ১১১৩টি পিত্তনালিতে ২টি। এর আগে পিজি হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডক্টর মাখনলাল সাহা ১১,৯৫০টি পাথর বের করেছিলেন পিত্তথলি থেকে। কিন্তু নালি ও থলি মিলিয়ে এতগুলি পাথর বের হওয়াটা নজির বলেই দাবি করলেন পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের চিকিৎসক ডক্টর পবন মণ্ডল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

29920137_1633549446730680_827628798_n

Advertisement

[পেট নাকি স্টোররুম! অপারেশনে বেরল লোহার রড, জিভছোলা, চামচ]

গত সপ্তাহে অপারেশন করে এক রোগীর কোমর থেকে পেল্লায় মাপের সেবাসিয়াস হর্ন বের করেন পবনবাবু। এবার পিত্তথলি থেকে পাথর। জেলা হাসপাতালের সীমিত পরিকাঠামো ব্যবহার করে যেভাবে একের পর এক সাফল্য পাচ্ছেন পবনবাবু ও তাঁর টিম, তা অনুকরণযোগ্য বলেই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। দেবেন মাহাতো হাসপাতালের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন মাখলনলালবাবু। একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে তিনি ওই ১১৯৫০টি পাথর বের করেছিলেন। আর পবনবাবুদের সাফল্য এসেছে সরকারি হাসপাতালের ওটিতে। তাই স্বাস্থ্যকর্তাদের কাছে এর গুরুত্ব যারপরনাই বেশি।

29746039_1633549526730672_139226192_n

পাথরমুক্ত হয়ে এখন খুশি মনি কুমার। পুরুলিয়া থানা এলাকার চিটাংয়ের বাসিন্দা মনি কুমার এখন বিপন্মুক্ত। রেকর্ডের কথা শুনে তিনিও অবাক। তাঁর পরিবার জানাল, “পেটে যে পাথর জমেছে তা আগেই জানতে পেরেছিলাম। কিন্তু ঝুঁকি আছে বলে অপারেশন করানো হয়নি।”

[বারুইপুরে ছাত্রীর গায়ে মদ ঢেলে যৌন হেনস্তা, অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার]

মাখনলালবাবুর আগে ব্রিটেনের এক সার্জন পিত্তথলি থেকে ৩১১০টি পাথর বের করেছিলেন। কিন্তু তা ১৯৮৩ সালের কথা। সেই তালিকাতেও পিত্তনালির পাথর ছিল না। এবার পবনবাবুর সৌজন্যে প্রত্যন্ত পুরুলিয়ার হাসপাতালের নামও পিত্তথলির কুলীন অপারেশনের তালিকার ঢুকে পড়ল। এমনটাই মনে করছেন শহরের সার্জনরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.