সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও রকম যান্ত্রিক গোলোযোগ ছিল না বিমানে, আবহাওয়াও ছিল যাকে বলে চমৎকার। তবু গোয়া বিমানবন্দরে অবতরণ না করে বেঙ্গালুরু ফিরল ভিস্তারার একটি বিমান। বাধ্য হয়েই একাজ করলেন পাইলট। নেপথ্য এক সারমেয়। বিমান নামার আগেভাগে এয়ার ট্রাফিক কন্ট্রোলার খেয়াল করেন, রানওয়েতে লেজ উঁচিয়ে দৌঁড়ে বেড়াচ্ছে একটি কুকুর। তিনি সতর্ক করেন পাইলটকে। বাধ্য হয়ে বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরে যায় বিমানটি।
মঙ্গলবার ভিস্তারা কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে। সেখানে বলা হয়েছে, সোমবার বেলা ১২টা ৫৫ নাগাদ বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভিস্তারা UK 881 বিমানটি। গোয়ায় অবতরণ না করে দুপুর ৩টে ৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুতেই ফিরে যায় উড়ান। এর জন্য দায়ী একটি কুকুর।
[আরও পড়ুন: সরকারি হাসপাতালের এ কী হাল! খাবারে ঘুরছে ইদুঁর, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক]
বিমান অবতরণের ঠিক আগের মুহূর্তে রানওয়েতে ঢুকে পড়ে ওই কুকুরটি। যা নজরে পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের। তিনি পাইলটকে সতর্ক করেন। আকাশে কিছুক্ষণ অপেক্ষার পরামর্শ দেন। এর পর কতকটা বাধ্য হয়েই গতিপথ বদলে বেঙ্গালুরু বিমানবন্দরে ফিরে যায় বিমানটি। এর পরে অবশ্য বিমানের জন্য জায়গা ছেড়ে দেয় কুকুরটি। ফলে ঘণ্টা দুয়েক পর ৪টা ৫৫ নাগাদ বেঙ্গালুরু থেকে ফের যাত্রী বোঝাই বিমানটি গোয়ার উদ্দেশে রওনা দেয়। ৬টা ১৫ নাদাগ গোয়া বিমানবন্দরে নামে ভিস্তারার বিমান।
[আরও পড়ুন: লাদাখে বড়সড় ভূমিকম্প, কাঁপল কার্গিল-সহ একাধিক এলাকা]
সর্বশেষ খবর
-
রোদ ঝলমলে আবহাওয়া বঙ্গে, পুজোর কেনাকাটার আদর্শ পরিবেশ! কতদিন থাকবে?
-
বাংলার মাটিতে স্লিপার সেল তৈরির ছক জেএমবির! তথ্য পেতেই রাজ্যের ৫ জায়গায় তল্লাশি এনআইএ’র
-
মসজিদ ভাঙার ভুয়ো ভিডিও ছড়িয়ে ষড়যন্ত্র! উজ্জয়িনীতে স্ক্যানারে কনটেন্ট ক্রিয়েটররা, আটক ১৫
-
‘নিখুঁত না, মাটির গভীর থেকে উঠে আসা হিরে’, তাপস পালের জন্মদিনে খোলা চিঠি নন্দিনীর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু