সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষতিগ্রস্ত চিনের প্রাচীর (Great Wall of China)। মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য গত মাসেই ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শ্রমিকের ‘বদান্যতা’য়। বিবিসি সূত্রে এমনটাই জানানো হয়েছে।
ঠিক কী হয়েছিল? ৩৮ ও ৫৫ বছরের দুই শ্রমিক চেষ্টা করেছিলেন ওই প্রাচীরের গায়ে একটি ‘শর্টকাট’ তৈরি করতে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। আসলে চিনের (China) প্রাচীরের গায়ে একটি ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটলটিকেই আরও বাড়িয়ে ফেলেছিলেন ওই শ্রমিকরা। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় বিতর্ক। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে।
[আরও পড়ুন: ঘর তৈরির জন্য দেড় লক্ষ টাকায় সন্তান বিক্রি! কাটোয়ায় গ্রেপ্তার দম্পতি]
প্রসঙ্গত, প্রায় ৫ থেকে ৮ মিটার উঁচু এই প্রাচীরের দৈর্ঘ্য ৮৮৫১.৮ কিলোমিটার। সাংহাই পাস থেকে শুরু হয়ে যা শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। শতকের পর শতক জুড়ে চিনের প্রাচীর গোটা বিশ্বকে বিস্মিত করে আসছে। প্রতি বছরই বিরাট সংখ্যক পর্যটকরা ছুটে আসেন এই প্রাচীর দেখতে। কিন্তু ‘ড্রাগনের মেরুদণ্ড’ নামে পরিচিত এই প্রাচীরই এবার ক্ষতিগ্রস্ত। স্বাভাবিক ভাবেই এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।
[আরও পড়ুন: উপসমিতি গঠনে ফের অশান্তির আশঙ্কা! ভাঙড়ে জারি ১৪৪ ধারা, গ্রেপ্তার ISF কর্মী]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?