Hilarious Pre-wedding Shoot

প্রি-ওয়েডিং শুট এমনও হয়! গাড়ির উপর দিয়ে উড়ল হবু দম্পতির বাইক, হাসির রোল নেটদুনিয়ায়

অনেকেই বলিউড সিনেমার সঙ্গে ভিডিওটির তুলনা করেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২২, ১৭:৪৯

options
link
প্রি-ওয়েডিং শুট এমনও হয়! গাড়ির উপর দিয়ে উড়ল হবু দম্পতির বাইক, হাসির রোল নেটদুনিয়ায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর-কনের বেশে বাইকে বসে হবু দম্পতি। চোখের পলকে তা উড়ে গেল SUV গাড়ির উপর দিয়ে।  আচমকা এমন দৃশ্য দেখলে বলিউড সিনেমার শুটিংয়ের কথাই প্রথমে মনে আসে। তবে এ শুটিং কোনও সিনেমার জন্য নয়, শুভ বিবাহের জন্য। যাকে বলে কিনা, প্রি-ওয়েডিং শুট। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement

Hilarious-Pre-wedding-Shoot-1

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিয়ের আগে প্রি-ওয়েডিং শুটের চল নতুন নয়। হবু দম্পতির ভালাবাসার নানা মুহূর্ত ছবি ও ভিডিও হিসেবে ফ্রেমবন্দি করা হয়। প্রত্যেকেই নিজের প্রি-ওয়েডিং শুটে নতুনত্ব চান। তার জন্য নানা অদ্ভূত কাণ্ড ঘটিয়ে থাকেন। তেমনই কাণ্ড ঘটিয়েছেন এই হবু দম্পতি। ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। তবে রাস্তার উপরেই তা শুট করা হয়েছে। আর তা দেখলে রোহিত শেট্টির কোনও সিনেমার অ্যাকশন দৃশ্যের কথা মনে হতেই পারে। 

Advertisement

[আরও পড়ুন: অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ‘জোম্বি’! অবশেষে সামনে এল ইরানের তরুণীর আসল ছবি]

ভাইরাল হওয়া ভিডিওটিতে শেরওয়ানি ও পাগড়িতে সেজেছেন পাত্র। পাত্রীর পরনে রয়েছে লাল শাড়ি এবং ওড়না। ক্রেনের কেবল দিয়ে বাঁধা বাইকে চেপে বসেছেন তাঁরা।  আর সেটি দিব্যি SUV গাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে। 

ইতিমধ্যেই ইউটিউবে ভিডিওটি ৯ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। অনেকেই হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছে। কেউ মশকরা করে লিখেছেন, “ভালবাসা মানেই তো ঝুঁকি।” কেউ আবার লিখেছেন, “এর চাইতে ভাল বিয়ে না করা।” আজকাল নাটকের কমতি নেই, এমন মতও প্রকাশ করেছেন অনেকে। একজন আবার ব্যঙ্গ করে লিখেছেন, এই প্রি-ওয়েডিং শুটিংয়ের ছবি বলিউডের নতুন সিনেমার জন্য পাঠানো হবে। তা দিয়ে তৈরি হবে নতুন সিনেমা “সুপার ম্যান অ্যান্ড সুপার উওম্যান।”
Hilarious-Pre-wedding-Shoot-reaction

[আরও পড়ুন: সিনেমা নয়, বাস্তবে আজও জাদুঘরে বন্দি অ্যানাবেল! বিশ্বজুড়ে রয়েছে আরও ভূতুড়ে পুতুল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.