সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস যাতায়াতের পথে, ভিড়ে ট্রেনে-বাসে কতজনের সঙ্গেই না দেখা হয়৷ কখনও কখনও চলার পথে কারও কারও সঙ্গে আলাপও হয়৷ কিন্তু তাই বলে প্রথম সাক্ষাতেই প্রেম৷ জেনওয়াইয়ের কাছে এই ভাবনার এখন অনেকটাই বদল হয়েছে৷ তাদের দাবি, আগে একে অপরকে চিনবে, মোবাইল নম্বর আদানপ্রদান হবে, হোয়াটসঅ্যাপে হাই-হ্যালো হবে, নইলে কি আর জুটি বাঁধা যায়৷ কিন্তু জোকার বিশ্বজিৎ পোদ্দারের কাছে প্রেমের ধারণা সম্পূর্ণ অন্যরকম৷ ট্রেনের কয়েক মুহূর্তের সামান্য আলাপচারিতায় এক মোহময়ীর প্রেমে পড়ে গিয়েছেন তিনি৷ কিন্তু সমস্যা একটাই তাঁর নাম, পরিচয় কিছুই জানা হয়নি যে৷ ওই মোহময়ীকে খুঁজতে তাই এখন হন্যে হয়ে চাকরি সামলে ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াচ্ছেন তিনি৷ ‘ড্রিম গার্ল’-কে খুঁজে পেতে নানা পন্থাও অবলম্বন করেছেন বিশ্বজিৎ৷
[ফের বোমাবাজি আমডাঙায়, নতুন করে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য]
জোকার বাসিন্দা বিশ্বজিৎ পোদ্দার পরিবেশ দপ্তরে ক্লার্কের চাকরি করেন৷ ২৩ জুলাই বর্ধমান লোকালে করে তারাপীঠ যাচ্ছিলেন তিনি৷ ওই তরুণীও তাঁর বাবা-মার সঙ্গে উঠেছিলেন ট্রেনে৷ একে অপরের উলটোদিকে বসেছিলেন৷ বিশ্বজিতের দাবি, তরুণীকে প্রথম দর্শনেই ভাল লেগে গিয়েছিল তাঁর৷ ওই তরুণীও ট্রেনে বসে বারবার তাঁকে দেখছিলেন৷ হাসছিলেন৷ ইঙ্গিত-ইশারায় নাকি তিনিও বুঝিয়ে দিয়েছিলেন বিশ্বজিতকে কম ভাল লাগছে না তাঁর৷ কিন্তু ইতিমধ্যেই নিজের গন্তব্য চলে আসে তরুণীর৷ বাবা-মার সঙ্গে নেমে যান তিনি৷ ইতিমধ্যে আর তরুণীর থেকে নাম, ঠিকানা, মোবাইল নম্বর কিছুই দেওয়া নেওয়া হয়নি৷ তরুণীকে খুঁজে পেতে হন্যে হয়ে গিয়েছেন বিশ্বজিৎ৷ ওই দিন যে টি-শার্ট পরেছিলেন বিশ্বজিৎ, সেই পোশাকেই রোজ অফিস যান তিনি৷ অফিস শেষে হাওড়া থেকে কোন্নগর পর্যন্ত ‘ড্রিম গার্ল’-র খোঁজে ঘুরে বেড়ান তিনি৷ শুধু তাই নয়, বালি, কোন্নগর, নবগ্রাম, উত্তরপাড়া ও হিন্দমোটর পর্যন্ত প্রত্যেকটি স্টেশনে নিজের ছবি দিয়ে পোস্টার লাগিয়েছেন তিনি৷ প্রেয়সীর সঙ্গে যোগাযোগের আশায় ওই পোস্টারে নিজের মোবাইল নম্বর উল্লেখ করে দিয়েছেন তিনি৷ এছাড়াও ‘কোন্নগরে কনে’ নামে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন বিশ্বজিৎ৷

[দাঁতের যন্ত্রণা চেপেই সোনার দৌড় স্বপ্নার, আনন্দে আত্মহারা জলপাইগুড়ি]
বিশ্বজিতের পরিবারের দাবি, পাগল হয়ে গিয়েছে তাঁদের ছেলে৷ এভাবে কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয়৷ কিন্তু বিশ্বজিৎ সে কথা মানতে নারাজ৷ এখন পাগলপারা প্রেমের হাওয়াতে ভেসে বেড়াচ্ছেন তিনি৷ ‘ড্রিম গার্ল’-র সন্ধানে বেড়িয়ে আচমকাই যেন এই সরকারি চাকুরে একঘেয়ে জীবনে লেগেছে বসন্তের ছোঁয়া৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু