Samosa

OMG! একটা সিঙাড়ার ওজনই ৩ কেজি, খেলেই মিলবে বিরাট পুরস্কার!

জায়ান্ট সিঙাড়া নিয়ে হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২২, ১৭:৫৯

options
link
OMG! একটা সিঙাড়ার ওজনই ৩ কেজি, খেলেই মিলবে বিরাট পুরস্কার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ধে হলেই বাংলার আকাশে সিঙাড়ার মতো চাঁদ ওঠে! চেহারার দিক থেকে হয়তো মেলে না! কিন্তু ঘটনা হল, সে মুড়ি-লঙ্কা-পেঁয়াজের সঙ্গে হোক বা এমনি এমনি, এ স্বাদের ভাগ হবে না! চপের সঙ্গে হালকা কম্পিটিশন আছে বটে, তবু সিঙাড়া ইজ সিঙাড়া। বাকি ভারতেও সে স্ট্রিটফুডের রাজা। তখন অবশ্য নাম বদলে সামোসা (Samosa)। কিন্তু আপনি কি কখনও ‘জায়ান্ট সিঙাড়া’ খেয়েছেন? না খেলেও দেখেছেন কি? ধরুন একটা সিঙাড়ার ওজনই ৩ কেজি। নিশ্চয়ই দেখেননি। তাছাড়া প্রশ্ন ওঠে, ওই ভয়ংকর সাইজের সিঙাড়া খাবে কে! সম্ভবত সে কথা ভেবেই দিল্লির (Delhi) যে দোকান ওই সিঙাড়া বানিয়েছিল, তারা একটা কম্পিটশনও লাগিয়ে দিয়েছিল। কেমন সেই কম্পিটিশন?

Advertisement

কম্পিটিশনের বিষয়ে যাওয়ার আগে বলা যাক যে ওই বিরাট সিঙাড়া তৈরি করে গাজিয়াবাদের একটি জনপ্রিয় স্ট্রিটফুডের দোকান। এমনিতেই হিট দোকান। সিঙাড়া খেতে সন্ধেবেলা সেখানে পিলপিল করে লোকে ভিড় জমায়। তবু, নতুন কিছু করার তাগিদে ৩ কেজির অভিনব সিঙাড়া তৈরি করে ফেলা। খবর প্রকাশ্যে আসে ইউটিউবের মাধ্যমে, একটি ফুডব্লগের হাত ধরে। বিশালাকায় এই সিঙাড়ার ছবি ছড়িয়ে দেওয়ার নেপথ্যে ‘ফুডি বিশাল’। বিশালই গাজিয়াবাদের ওই তেলেভাজার দোকানের বিশাল সিঙাড়া বানানোর ভিডিও করে তা ছড়িয়ে দেয় নেট দুনিয়ায়। তারপরেই শুরু হয়েছে হইচই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

[আরও পড়ুন: অবসরের পর পেনশনই ভরসা মালদহের ‘মমতা’ ও ‘গাইডে’র]

বিশালের ব্লগের মাধ্যমেই জানা যায়, কেবল ওই সিঙাড়া বানিয়েই ক্ষান্ত দেননি দোকানি। সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন সিঙাড়াপ্রেমীদের দিকে। তাদের তৈরি ওই সিঙাড়া বা সামোসো পাঁচ মিনিট বা তার কম সময়ে যে খেতে পারবে, তাঁকে ১১ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। ইতিমধ্যে সেই কাণ্ড করে ফেলেছেন গৌরব খান্না নামের এক যুবক। গৌরব ৩ কেজি ওজনের বিরাট সিঙাড়া খেতে সময় নিয়েছেন ৪ মিনিট ৫১ সেকেন্ড।

ভাল কথা, জায়ান্ট সিঙাড়ার দাম রাখা হয়েছিল প্রতি পিস ৫০০ টাকা। গৌরব ১১ হাজারি পুরস্কার জিতে সাড়ে দশ হাজার টাকা পকেটস্থ করে ঘরে ফিরেছেন। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় হিরো বনে গিয়েছেন।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.