সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসে এসেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন মহিলা কর্মীরা৷ একটু পরেই নিজের ঘর থেকে বেরিয়ে আসেন বস৷ তখন সকলে একে একে গিয়ে বসের ঠোঁটে চুম্বন করেন ওই মহিলারা৷ না, এ কোনও খেয়ালখুশির ব্যাপার নয়৷ রীতমতো নিয়ম৷ চিনের এক অফিসে চলছে এরকমই আজব রীতি৷
বেজিংয়ের এই কোম্পানির অর্ধেকের বেশি কর্মচারীই মহিলা৷ সকলকেই বাধ্যতামূলকভাবে এই রীতি মেনে চলতে হয়৷ শুধু চুম্বন করলেই হবে না, একেবারে ঠোঁটে চুমু দেওয়াই দস্তুর৷ চাকরি বাঁচাতে তাই দিনের পর দিন এই কাজ করে চলেছেন কর্মীরা৷
তা কেন এরকম নিয়ম ঠিক করেছে ওই কোম্পানি? সংস্থাটির বস মনে করেন, ঠোঁটে চুমু দেওয়ার ফলে কর্মীরা কাজের জন্য উৎসাহ বোধ করবেন৷ শুধু তাই নয়, এর ফলে নাকি অফিসের প্রতি ভালবাসা ও একধরনের বন্ধুতার পরিবেশ তৈরি হয়৷ তাই তিনি এই নিয়ম লাগু করেছেন৷
সম্প্রতি এই ঘটনার এক ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল শোরগোল পড়েছে বিশ্ব জুড়ে৷ কেন এরকম একটা নিয়ম চলছে তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে৷ কিন্তু জানা যাচ্ছে, এ সমালোচনা নতুন নয়৷ কেননা সব কর্মীই যে বসের ঠোঁটে চুমু দিতে ইচ্ছুক তা নয়৷ তাই সমালোচনা আগেও হয়েছিল৷ দু’জন মহিলা কর্মী এই নিয়ম মানতে নারাজ হন৷ তখন তাঁদের জোর করে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়৷ সমস্ত সমালোচনা সত্ত্বেও এই নিয়ম চালিয়ে যেতে বদ্ধপরিকর সংস্থার কর্ণধার৷ আর তাই চাকরি বাঁচাতে বসের ঠোঁটে চুম্বনকেই ভবিতব্য মেনে নিয়েছেন বহু মহিলা কর্মচারী৷ কর্মসংস্থানে মহিলাদের যৌন হেনস্তা রুখতে নানা ব্যবস্থা নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রশাসন৷ সেখানে প্রকাশ্যেই কীভাবে এ রীতি চলছে, তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে৷
Company requires female staff to kiss boss, claims it enhances corporate culture and unites team https://t.co/McMuUYPmrE pic.twitter.com/mLllEg4JzM
— People’s Daily,China (@PDChina) October 8, 2016
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব