Delhi's Japanese Park

পার্কে বসে ‘প্রেমিকা’কে পরপর সপাটে ৪০ চড়! ‘টক্সিক’ ভিডিও ভাইরাল হতেই ক্ষুদ্ধ নেটিজেনরা

ব্যাপারটা ঠিক কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৫:১৮

options
link
পার্কে বসে ‘প্রেমিকা’কে পরপর সপাটে ৪০ চড়! ‘টক্সিক’ ভিডিও ভাইরাল হতেই ক্ষুদ্ধ নেটিজেনরা
ছবি এআই দ্বারা নির্মিত।

কত কী যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে…। একথা ফের প্রমাণ করে দিল সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। সেখানে দেখা গেল, একটি পার্কের বেঞ্চে পাশাপাশি বসে যুগল। দেখে প্রথম দিকে মনে হবে তারা গল্প করছে। আচমকা দেখা গেল তরুণীকে সপাটে চড় কষালেন যুবক। সোশাল মিডিয়ায় ভাইরাল দিল্লির জাপানিস পার্কের এই ভিডিও। যা নজরে পড়তেই ক্ষোভে ফুঁসে উঠেছেন নেটিজেনরা। অধিকাংশই কমেন্ট বক্সে আইনি পদক্ষেপের পরামর্শ দিয়েছেন।

Advertisement

ব্যাপারটি ঠিক কী? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পার্কের বেঞ্চে বসে এক যুগল। তরুণীর পরনে সাদা পোশাক, হলুদ জামা পরা যুবক। বসার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে যে, তারা খুব একটা মধুর আলোচনা করছেন না। এরপরই দেখা যায়, সপাটে প্রেমিকারে গালে চড় কষালেন যুবক। এখানেই থামেননি তিনি। উঠে দাঁড়িয়ে তরুণীকে এলোপাথাড়ি মারতে থাকেন যুবক।

Advertisement

 

Advertisement

জানা গিয়েছে, যিনি ভিডিওটি রেকর্ড করেছেন তিনি ওই পার্কেই ছিলেন। আচমকা তিনি দেখেন, ওই যুবক তরুণীকে পরপর প্রায় ৩০ থেকে ৪০ টি চড় মেরেছেন। পরিস্থিতি বেগতিক বুঝে ক্যামেরা অন করেন তিনি। রেকর্ড করেন বাকি দৃশ্য। এই ভিডিও ছড়িয়ে পড়তেই টক্সিস সম্পর্ক নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন নেটিজেনরা। কেউ বলেছেন আইনি পদক্ষেপের কথা। কেউ আবার তরুণীকে সম্পর্ক ভাঙার পরামর্শ দিয়েছেন। যদিও এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ জমা পড়েছে কি না, তা স্পষ্ট। পাশাপাশি ওই যুগল আদৌ প্রেমিক-প্রেমিকা কি না, তা-ও নিশ্চিত নয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.