সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তান ১০ হাজার! সঙ্গিনী ৬ জন। ৭০০ কেজি ওজনের কুমির হেনরিই বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির। বয়স ১২৩ বছর। দুটো বিশ্বযুদ্ধ-সহ পৃথিবীর নানা সংকট পেরিয়েও যে রয়ে গিয়েছে এই নীল রঙের গ্রহতে।
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ‘কুম্ভীর-বিভ্রাট’ মনে পড়ে? সেই গল্পে জানা গিয়েছিল এমন অতিকায় কুমিরের কথা যে নাকি গঙ্গাদেবী যে মকরের পিঠে বসে হাওয়া খান, তাকেও একগ্রাসে গিলে নিতে পারে! আকারে সেই কুমিরকেও বুঝি টেক্কা দিতে পারে হেনরি। ১৯০০ সালের ১৬ ডিসেম্বর জন্ম তার। একটি মিনিবাসের মতোই আকার তার! তার উপর ভয়ানক দাঁতের সারি। এককথায় হেনরি যেন মূর্তিমান ভয়ংকর। এক শিকারির নামেই তার নাম রাখা হয়েছিল।
[আরও পড়ুন: ‘ইনসিওরেন্স গ্রেপ্তারি সিবিআইয়ের’, জামিন চেয়ে শীর্ষ আদালতে জোর সওয়াল কেজরির]
আসলে দক্ষিণ আফ্রিকার যে বদ্বীপে কুমিরটির জন্ম সেই বোৎসওয়ানার ওকাভাঙ্গো দ্বীপে আতঙ্কের আর এক নাম হয়ে উঠেছিল সে। শোনা যায়, আশপাশের এলাকার বহু শিশুকে গিলে ফেলেছিল হেনরি। তখন অবশ্য এহেন নামকরণ হয়নি। কেননা এর পরই তাকে হত্যার প্রস্তাব পান স্যার হেনরি নিউম্যান। সেটা ১৯০৩ সাল। কিন্তু হেনরি জানান, তিনি কুমিরটিকে মারতে চান না। বরং ওকে আজীবনের জন্য বন্দি করতে চান। সেই থেকেই চিড়িয়াখানায় জীবন কাটিয়েছে কুমিরটি। গত তিন দশক তার ঠিকানা দক্ষিণ আফ্রিকার স্টকবার্গের ক্রোকওয়ার্ল্ড কনজারভেশন সেন্টার।
এযাবৎ ৬ জন সঙ্গিনীর সঙ্গে মিলিত হয়েছে হেনরি। সন্তান সন্ততির সংখ্যা হাজার দশেক! তবে সে প্রবীণতম কুমির হলেও সে কিন্তু দীর্ঘতম নয়। সেই কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়ার এক ১৬ ফুটের কুমির। তাকেই সবচেয়ে দীর্ঘ কুমির মনে করা হয়। ১৯৮৪ সালে ধরা পড়া সেই কুমিরের নাম ছিল ক্যাসিয়াস। চিড়িয়াখানায় বেশ জনপ্রিয় হেনরি। তাকে দেখতে ভিড় জমান বহু দর্শক। কিন্তু কুমিরের থেকে তাঁদের দূরত্ব যেন যথেষ্ট থাকে সেখেয়াল রেখেছেন চিড়িয়াখানার মালিকরা। হেনরির অতীত যে তাকে খুব সুনাম দেয়নি!
[আরও পড়ুন: কোটায় ফের উচ্চাশার বলি, আত্মঘাতী নিট পড়ুয়া, চলতি বছরেই মৃত ১৫]
সর্বশেষ খবর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত
-
তীর্থযাত্রায় বেরিয়ে আর ফেরা হল না, হরিয়ানা এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে মৃত ৬