সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১০ মাস। কিন্তু তার বয়সি শিশুদের থেকে মেক্সিকোর এই শিশুটি এক্কেবারে আলাদা। কারণ তার ওজন ২৭ কেজি। এমন বড়সড় শিশুকে দেখে হতবাক চিকিৎসকরাও। ঠিক কী কারণে বাচ্চাটির ওজন এমন অস্বাভাবিক বেড়ে গিয়েছে, তা নিয়ে ধন্দে তাঁরাও।
শিশুর নাম লুইস ম্যানুয়াল গঞ্জোলেস। আর পাঁচটা শিশুর মতোই জন্মেছিল সে। জন্মের সময় লুইসের ওজন ছিল সাড়ে তিন কেজি। কিন্তু তারপর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে ওজন। এখন এতটাই স্থূলকায় হয়ে গিয়েছে সে, যে হামাগুড়ি দিয়েও নিজের শরীরকে এগিয়ে নিয়ে যেতে পারে না। সপ্তাহে চারদিনই যেতে হয় হাসপাতালে। চলে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা। কিন্তু চিকিৎসকরা এখনও ঠাউর করে উঠতে পারেননি কী কারণে এভাবে বাড়ছে লুইসের ওজন। লুইসের তিন বছরের দাদা একদম স্বাভাবিক।
[নীল নেশায় বুঁদ নবীন থেকে প্রবীণ, সুরাহায় এই হাসপাতাল]
মেক্সিকোয় স্থূলতার সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সেই সংক্রমণেই আক্রান্ত লুইস। এটি বংশগত কোনও রোগও হতে পারে বলে অনুমান তাঁদের। তবে রোগ যাই হোক না কেন, সপ্তাহে চারদিন করে পরীক্ষা করতে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে শিশুর পরিবারের। তাই তার বাড়ির লোকজন ফেসবুকে নেটিজেনদের কাছে অর্থ সাহায্য চেয়ে একটি পোস্ট করেছে। এত বেশি ওজনের কারণে শিশুটির প্রাণ সংশয় রয়েছে কিনা, তা অবশ্য কিছু জানাননি চিকিৎসকরা। উল্লেখ্য, এমন ঘটনা এ দেশেও ঘটেছে। অতিরিক্ত স্থূলতার জন্য অল্প বয়সেই প্রাণ হারিয়েছিল লোকমান।
[কেন আজও ন্যাংটো কার্তিকের পুজো হয় কাটোয়ায়?]
সর্বশেষ খবর
-
পোলিও টিকাকরণে ‘লাস্ট বেঞ্চার’ কলকাতা, সেরার সেরা কোন জেলা?
-
তদন্তের নামে প্রহসন হয়েছে! ১৪ বছর পর বরুণ বিশ্বাস খুনের বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে পরিবার
-
ওপেনিংয়েই ধাক্কা ‘আলফা’র! বক্স অফিসে ব্যবসা বাড়াতে ‘নেগেটিভ পাবলিসিটি’ই কি অস্ত্র আলিয়ার?
-
দুই বিদেশি মহিলাকে অপহরণ করে গণধর্ষণ, পাকিস্তানের নাক কাটল খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়
-
এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি! জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীর ‘কীর্তি’তে জোর শোরগোল