সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির ভান্ডার অপার৷ এই প্যান্ডোরা বাক্সের অনেক রহস্যই এখনও অজানা মানুষের কাছে৷ ক্রমশ প্রকাশ্য সম্পদের খাতায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে৷ সৌজন্যে, পাঁচ দশক পুরনো এক নিম গাছ৷ যার কাণ্ড থেকে অলৌকিকভাবে নিঃসৃত হচ্ছে সাদা রঙের পানীয়৷ খেলেই ধরছে নেশা৷ আর এই নয়া নেশাতেই মজেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে ছোট-বড় কর্মীরা৷
[কোহলির হয়ে অজি মিডিয়াকে যোগ্য জবাব দিলেন বিগ বি]
নতুন এই পানীয়র নাম দেওয়া হয়েছে ‘নিম বিয়ার’৷ নভেম্বর থেকে যা পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাগবি স্টেডিয়ামের পাশের একটি নিম গাছ থেকে৷ প্রথম এই রস খেয়ে দেখেছিলেন ক্যাম্পাসে কাজ করতে আসা এক কর্মী৷ ২ থেকে ৩ গ্লাস খাওয়ার পরই নেশা বোধ করেন তিনি৷ এরপর থেকেই ছড়িয়ে যায় নিম বিয়ার-এর গুণ৷ প্রশংসকদের দাবি, এর মাধ্যমে শরীরের কোনও ক্ষতি হয়নি৷ উল্টে নিমের ঔষধি গুণ শরীরের উপকারই করবে৷
[হিন্দুদের উপর আক্রমণ সমর্থন করা হয় বাংলা ও কেরলে!]
ক্যাম্পাসে আরও ১৫টি নিম গাছ রয়েছে৷ কিন্তু শুধুমাত্র এই গাছটি থেকে বের হচ্ছে এই সাদা তরল৷ কেন এমনটা হচ্ছে তাঁর ঠিকঠাক কোনও কারণ এখনও পর্যন্ত খুঁজে পাননি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ তবে গবেষকদের ধারণা, কোনও ব্যাক্টিরিয়ার কারণে গাছের ভিতরের তরল ফারমেন্টেড হতে শুরু করেছে৷ সময়ের সঙ্গে সঙ্গে এই তরলের মাদক গুণ কমে আসছে৷ কিন্তু এর জনপ্রিয়তা কমেনি৷ গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে একটি পাত্র৷ যাতে রোজ জমা হয় এই সাদা তরল৷ বহু দূর থেকে পাওয়া যায় এর গন্ধ৷ যা নাকি অনেকটা দেশি মদ বা তাড়ির মতো৷
প্রসঙ্গত, বছর কয়েক আগে বারাণসিতে এভাবেই এক নিম গাছ থেকে তরল নির্গত হতে দেখা গিয়েছিল৷ পরীক্ষার পর জানা যায়, তাতে স্যালিসাইক্লিক অ্যাসিড পাওয়া যায়৷ যা অ্যাসপিরিনের মতো ওষুধের মূল উপকরণ৷সে কারণেই ধরছে নেশা৷ আর আপাতত তাতেই মজেছে দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বর৷
[গাড়ির উপর পিচ বোঝাই ট্যাঙ্কার উল্টে মৃত শিশু-সহ ৭]
সর্বশেষ খবর
-
বেঙ্গালুরুর ট্রাফিক, থাকা-খাওয়ার সমস্যা! ড্র করে ভারতের ‘অব্যবস্থা’কেই বিঁধলেন পানামা কোচ
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’