Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
India vs Panama

বেঙ্গালুরুর ট্রাফিক, থাকা-খাওয়ার সমস্যা! ড্র করে ভারতের ‘অব্যবস্থা’কেই বিঁধলেন পানামা কোচ

বেঙ্গালুরুতে ভারতকে হারাতে না পারার বেদনাটা যেন ভুলতে পারছেন না পানামার কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৬:২৪

options
link
বেঙ্গালুরুর ট্রাফিক, থাকা-খাওয়ার সমস্যা! ড্র করে ভারতের ‘অব্যবস্থা’কেই বিঁধলেন পানামা কোচ zoom
ফাইল ছবি।
Advertisement

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ পিছিয়ে থাকা দেশের সঙ্গে ড্র। বেঙ্গালুরুতে ভারতকে (India) হারাতে না পারার বেদনাটা যেন ভুলতে পারছেন না পানামার (Panama) কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন! ভারতের খেলার প্রশংসা করলেও জিততে না পারার পিছনে ঘুরিয়ে ভারতের অব্যবস্থাকেই দায়ী করলেন পানামা কোচ। রাখঢাক না করেই তিনি বলে গেলেন, ভবিষ্যতে এই ধরনের চুক্তি করার আগে আমাদের ভাবতে হবে।

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে ভারত র‍্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করে রীতিমতো চর্চায় উঠে এসেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ব্লু টাইগার্সের পারফরম্যান্স গ্রাফ যেরকম নিম্নগামী, সেই পরিস্থিতিতে সদ্য বিশ্বকাপে অংশ নেওয়া পানামার বিরুদ্ধে ড্র করে চমক দিয়েছেন মনবীর সিংরা। ওই ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। কিন্তু একই সঙ্গে ঘুরিয়ে বিঁধেছেন ভারতের অব্যবস্থাকেও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানসেন বলে গিয়েছেন, “ব্যাপারটা সহজ নয়। ওই ম্যাচে আমি পাঁচজন আনকোরা ছেলেকে খেলিয়েছি। এভাবে দলে যখন প্রজন্মের পরিবর্তন হয়, তখন সমস্যা তো হয়ই। তাছাড়া আমরা একসঙ্গে অনুশীলনের পর্যাপ্ত সময় পাইনি। যাতায়াত ও লজিস্টিক সমস্যার জন্য একসঙ্গে অনুশীলনের পর্যাপ্ত সময় পাওয়া যায়নি।” পানামার কোচ বলছেন, “আমি এটাকে অজুহাত হিসাবে দেখতে চাই না। তবে বাসে দু’ঘণ্টা বসে থাকাটা মোটেই সহজ কাজ না। তাছাড়া এখানে লজিস্টিক, পুরো ট্রাভেল রুট, পুরোটাই জটিল ছিল। এই ধরনের চুক্তি করার আগে আমাদের ভাবতে হবে। আমি অজুহাত দিচ্ছি না। কিন্তু আমাদের ফুটবলারদের আরও ভালো ব্যবস্থা প্রাপ্য।”

সমস্যায় যে পানামাকে পড়তে হয়েছে সেটা অবশ্য অস্বীকার করা যায় না। বেঙ্গালুরুতে পানামা দল ছিল রেনেসাঁ বেঙ্গালুরু রেস কোর্স হোটেলে। অনুশীলনের জন্য তাদের যেতে হচ্ছিল উত্তর বেঙ্গালুরুর বেথাহালাসুরুর সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্সের ফেজ-৩-এ। ম্যাচের দিন হোটেল থেকে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের দূরত্ব ছিল মাত্র ৩-৪ কিলোমিটারের মতো। কিন্তু বেঙ্গালুরুর তীব্র যানজটে সেই পথ পাড়ি দিতেই পানামা দলের প্রায় দু’ঘণ্টা সময় লাগে। সেই সমস্যার কথাই বললেন পানামার কোচ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.