সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে একশ্রেণির চিকিৎসকের বিরুদ্ধে। সঙ্গীতশিল্পী নচিকেতার জনপ্রিয় গান বলছে, একজন ডাক্তার আদতে কৌশলী ব্যবসাদার। এই কারণেই ডান পায়ের বদলে বাম পায়ে অস্ত্রোপচার, যেহেতু রোগী উপার্জনের মাধ্যম ছাড়া কিছু নয়। তবে নাগপুরের (Nagpur) এক চিকিৎসক এমন অভিযোগকেও হার মানালেন। চা তেষ্টা পেয়েছিল ডাক্তারবাবুর।সময় মতো তা না পেয়ে গোঁসা করে অস্ত্রোপচারের মাঝপথেই অপরেশন থিয়েটার ছাড়লেন তিনি। যার পর মাথায় হাত পড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।
৩ নভেম্বর নাগপুরের মৌদা তহশিলের সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। ওই দিন মোট ৮ জন মহিলার গর্ভাশয়ের অস্ত্রোপচারের কথা ছিল। চার জন মহিলার অস্ত্রোপচার নির্বিঘ্নে সম্পূর্ণও হয়েছিল। বাকিদের অ্যানাস্থেসিয়া হয়ে গিয়েছিল। এর পরেই তুমুল রেগে যান চিকিৎসক তেজরং ভালাভির। হাসপাতাল কর্মীদের কাছে এককাপ চা চেয়েছিলেন তিনি। সময় মতো তা না পেয়ে ক্ষেপে ওঠেন এবং অস্ত্রোপচারের মাঝপথেই অপরেশন থিয়েটার ছাড়েন।
[আরও পড়ুন: শিলংয়ের যানজটের সুরাহায় কলকাতা পুলিশ! কীভাবে?]
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিস্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’