একসময় তাঁর রোজগার ছিল মাসে ১৮ হাজার টাকা। আর আজ তিনি বছরে ১ থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত রোজগার করছেন! এক যুবকের জীবনে এমনই পরিবর্তন মন জিতেছে নেটভুবনের। তাঁর জীবনের এই কাহিনিতে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন বলে জানাচ্ছেন।
আরও পড়ুন:
‘রেডিট’-এ একটি পোস্টে পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই যুবক জানিয়েছেন, তিনি একটি আর্থিক সংস্থায় চাকরি করতেন। মাইনে ছিল ১৮ হাজার টাকা। কিন্তু তা সাড়ে চার বছরে সামান্য বেড়ে ২১ হাজার টাকা হয়েছিল। জীবনের এহেন পরিস্থিতিতে যখন বিপণ্ণ হয়ে পড়েছিলেন, তখনই আচমকা বদলে যায় সব। আর সেই কথাই তিনি জানিয়েছেন বিস্তারিত।
এই সাফল্যের কাহিনি পড়ে মুগ্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অসাধারণ কাহিনি! অত্যন্ত উদ্দীপনাময়।’ আরেকজন লিখেছেন, ‘আমরা জানিও না, একেকটা পদক্ষেপ কী করে আমাদের জীবনকে বদলে দিতে পারে।’
ওই যুবক লিখেছেন, ‘আমার চাকরি ছিল ডকুমেন্ট এগজিকিউটিভের। আসলে কাজটা ডেলিভারি বয়ের মতোই। মনে পড়ছে, পাঁচ বছর আগে একদিন বৃষ্টির মধ্যে ডকুমেন্টে ঠাসা ব্যাকপ্যাক নিয়ে আমি কাঁদছিলাম। কাঁদছিলাম, কেননা একটা রেনকোট কেনারও ক্ষমতা ছিল না। অথচ আজ আমি নিজের সংস্থা চালাই। কোটিতে কামাই।’ তিনি জানিয়েছেন, এক সিএ-র সঙ্গে দেখা হওয়ার পরই তাঁর জীবন বদলে যায়।
এরপরই তিনি দিয়েছেন সাফল্যের বীজমন্ত্র, ‘আজ আমি বুঝতে পেরেছি বাজার আপনার ডিগ্রি নিয়ে আগ্রহী নয়। বাজার কেবল জানতে চায় আপনি ঠিক কী কী করতে পারেন। আজ আমি কাগজ সংগ্রহ করে বেড়াই না। ফুলটাইম ফিনান্সিাল কনসালট্যান্ট হিসেবে কাজ করি। প্রোজেক্ট ফান্ডিং, ইকুইটি ফান্ডিংয়ের মতো বিষয় সামলাই।’
এই সাফল্যের কাহিনি পড়ে মুগ্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অসাধারণ কাহিনি! অত্যন্ত উদ্দীপনাময়।’ আরেকজন লিখেছেন, ‘আমরা জানিও না, একেকটা পদক্ষেপ কী করে আমাদের জীবনকে বদলে দিতে পারে।’ আবার অনেকেই জানিয়েছেন, জীবনে এগিয়ে চলতে গেলে ভয় পেলে চলবে না। সাবধানী হওয়ার সঙ্গে সঙ্গেই কখনও সখনও ঝুঁকি নেওয়াও দরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের