বাংলায় মোদির মুখে হ্যান্টা কালীর নাম, জানুন কোথায় রয়েছে এই মন্দির, মাহাত্ম্য কী?
সম্প্রতি মালদহের সভায় বক্তব্যের শুরুতে মোদির মুখে শোনা গিয়েছিল ‘জয় মা মনস্কামনা, জয় মা হ্যান্টা কালী।’ মোদির সেই হ্যান্টা কালীকে স্মরণের ক্লিপ বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন:
সভা শেষ হতে না হতেই মোদির সেই হ্যান্টা কালীকে স্মরণের ক্লিপ বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। কেউ প্রধানমন্ত্রী ভুল উচ্চারণ করেছেন এই অভিযোগ করে কটাক্ষ করেন। বলেন, বাংলার সংস্কৃতিকে যারা জানেন না, তারা আবার কি করে বাংলা রক্ষা করবেন? কেউ আবার প্রশ্ন তোলেন, সত্যিই কি হ্যান্টা কালী বা মনস্কামনা বলে কিছু আছে?
জানা যাচ্ছে, আনুমানিক ৩৫০ বছরেরও বেশি পুরনো এই হ্যান্টা কালীর মন্দির। এর শুরুর সময়কাল জানা নেই এলাকার কারও। এলাকার প্রবীণ নাগরিকদের কথায়, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর নতুন করে প্রতিষ্ঠা করা হয় হ্যান্টা কালীর মন্দির। শুরু হয় পুজো। বর্তমানে মালদহের ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ওই মন্দির।