Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Rajnath Singh

৩৮ বছরে প্রথম! এলটিটিই-র রক্তাক্ত অতীত পেরিয়ে শ্রীলঙ্কায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী, কেন চিন্তায় চিন?

রাজনাথের এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক বা প্রতিরক্ষা সহযোগিতা উন্নত করা নয়। বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীলঙ্কার দীর্ঘ ও রক্তাক্ত গৃহযুদ্ধের ইতিহাস এবং ভারত মহাসাগরের কৌশলগত সমীকরণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৮:২৪

options
link
৩৮ বছরে প্রথম! এলটিটিই-র রক্তাক্ত অতীত পেরিয়ে শ্রীলঙ্কায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী, কেন চিন্তায় চিন? zoom
মঙ্গলবার কলম্বোয় পা রাখলেন রাজনাথ। ছবি: এক্স।
Advertisement

৩৮ বছর পর শ্রীলঙ্কার মাটিতে পা রাখলেন ভারতের কোনও প্রতিরক্ষামন্ত্রী। মঙ্গলবার তিন দিনের সফরে কলম্বোয় পৌঁছেছেন রাজনাথ সিং। শেষবার ১৯৮৮ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী কে সি পান্ত শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। তারপর দ্বীপরাষ্ট্রে আর কোনও প্রতিরক্ষামন্ত্রী যাননি। এলটিটিই-র রক্তাক্ত অতীত পেরিয়ে এবার কলম্বোয় পা রাখলেন রাজনাথ। বিশ্লেষকদের একাংশের মতে, তাঁর এই সফর ঘিরে চিন্তায় চিন।

মঙ্গলবার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে রাজনাথকে স্বাগত জানান শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অরুণা জয়াসেকারা এবং শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের হাইকমিশনার সন্তোষ ঝা। সফর শুরুর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানান, এই সফরে শ্রীলঙ্কা সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। বলেন, “দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং গভীর ঐতিহাসিক ও সভ্যতার সম্পর্কের পাশাপাশি নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম ও মহাসাগর নামে সামুদ্রিক কৌশলগত ও আঞ্চলিক সহযোগিতার উদ্যোগের আওতায় শ্রীলঙ্কা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী দেশ।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে বিশ্লেষকরা জানাচ্ছেন, রাজনাথের এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক বা প্রতিরক্ষা সহযোগিতা উন্নত করা নয়। বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীলঙ্কার দীর্ঘ ও রক্তাক্ত গৃহযুদ্ধের ইতিহাস এবং ভারত মহাসাগরের কৌশলগত সমীকরণ। ১৯৮০-র দশকে ‘তামিল টাইগার্স’ বা এলটিটিই-র মারণ কামড়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের এহেন উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে জড়িয়ে পড়ে ভারতও। এরপর ১৯৮৭ সালে ভারত-শ্রীলঙ্কার ঐতিহাসিক চুক্তির পর শ্রীলঙ্কায় মোতায়েন করা হয় ভারতীয় শান্তিরক্ষা বাহিনীকে। এর জেরে এলটিটিই-র সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দিল্লি। শেষ পর্যন্ত ১৯৯০ সালে শ্রীলঙ্কা ছাড়ে ভারতের বাহিনী। ফলে প্রায় চার দশক পর কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর কলম্বো সফরকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের দীর্ঘ ও জটিল ইতিহাসের নতুন অধ্যায় হিসাবেও দেখা হচ্ছে।

অন্যদিকে, বহুদিন ধরেই ভারত মহাসাগরে চলছে চিনের বাড়বাড়ন্ত। শ্রীলঙ্কাতে প্রভাব বিস্তার করছে বেজিং। এই পরিস্থিতিতে সামনে আসছে দ্বীপরাষ্ট্রের হাম্বানটোটা বন্দর। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে অবস্থিত এই গুরুত্বপূর্ণ বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে চিন। তাই ভারত মহাসাগরে ‘ড্রাগনে’র ক্রমবর্ধমান উপস্থিতির প্রেক্ষিতে হাম্বানটোটার দিকে নজর রয়েছে দিল্লির। এই পরিস্থিতিতে ৩৮ বছর পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে রাজনাথের  শ্রীলঙ্কা সফরের মাধ্যমে আসলে চিনকেই বড় বার্তা দেওয়া হল বলে মনে করছেন বিশ্লেষকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.