Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
India-Iran Ties

প্রাচীন মৈত্রী! মোদি-পেজেস্কিয়ান বৈঠকের পর দিল্লির প্রশংসায় ইরান, কোন ‘বার্তা’ আমেরিকাকে?

বর্তমানে আমেরিকা-ইরানের সংঘাতে টালামাটাল মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু ভারত-ইরান সম্পর্ক অত্যন্ত জোরালো। ভারত ইরানের শীর্ষ দশটি বাণিজ্যিক অংশীদারের অন্যতম। যদিও যুদ্ধের ফলে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় এবং তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুই দেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:৪৪

options
link
প্রাচীন মৈত্রী! মোদি-পেজেস্কিয়ান বৈঠকের পর দিল্লির প্রশংসায় ইরান, কোন ‘বার্তা’ আমেরিকাকে? zoom
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।
Advertisement

কিরঘিজস্তানে ২৬তম এসসিও সম্মেলনে (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) পার্শ্ববৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই এবার ভারতের প্রশংসায় পঞ্চমুখ হল ইরান। নয়াদিল্লির সঙ্গে সম্পর্ককে ‘দীর্ঘস্থায়ী’ এবং ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে তেহরান (India-Iran Ties)।  

সম্প্রতি ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, “এসসিও সম্মেলনে মোদি-পেজেস্কিয়ানের মধ্যে চাবাহার বন্দর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক। দু’দেশের সভ্যতার যোগ রয়েছে। ভারত-ইরান সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই।” তিনি আরও বলেন, “ভারত এসসিও এবং ব্রিকস – উভয় গোষ্ঠীরই সদস্য। এছাড়া ভারত এমন একটি দেশ, যার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা-সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সুসম্পর্ক রয়েছে।” উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ১৮তম ব্রিকস সম্মেলন। ভারতে আসার কথা রয়েছে ইরানি প্রেসিডেন্টের। তার আগে ভারতকে প্রশংসায় ভরিয়ে দিল তেহরান।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বর্তমানে আমেরিকা-ইরানের সংঘাতে টালামাটাল মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু ভারত-ইরান সম্পর্ক অত্যন্ত জোরালো। ভারত ইরানের শীর্ষ দশটি বাণিজ্যিক অংশীদারের অন্যতম। যদিও যুদ্ধের ফলে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় এবং তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুই দেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের মুখে ভারতকে নিয়ে ফের মৈত্রী যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, এর মাধ্যমে যুদ্ধ আবহে আমেরিকাকে তেহরান বিশেষ বার্তা দিল বলেও মনে করছেন বিশ্লেষকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.