Pig-Faced Shark

হাঙর না শূকর? ইটালির সৈকতে দেখা মিলল অদ্ভূত প্রাণীর

অনেকেই একে 'পিগ ফেসড শার্ক' বলছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২১, ২১:৪২

options
link
হাঙর না শূকর? ইটালির সৈকতে দেখা মিলল অদ্ভূত প্রাণীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদ্ভূত দেখতে প্রাণীটি। বিশাল দেহটা দেখতে ঠিক হাঙরের মতো। অথচ মুখমণ্ডল যেন এক্কেবারের শূকরের মতো। ইটালির সৈকতে দেখা গিয়েছে এমনই বিরল প্রজাতির। যার ছবি দেখে হতবাক নেটদুনিয়ার নাগরিকরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে ইটালির এলবা দ্বীপের ডারসেনা মেডিসিয়ার সৈকত এলাকায়। অন্যান্য দিনের মতোই সেই এলাকার সমুদ্রে টহল দিতে বেরিয়েছিলেন সেদেশের নৌ-সেনার জওয়ানরা। আচমকা বিরল এই প্রাণীটি দেখতে পান। বিশাল দেহের প্রাণীটি সৈকতে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ ছিল।  তবে নৌ-সেনার জওয়ানরা ছিলেন বদ্ধ পরিকর।  স্থানীয়দের সাহায্য নিয়ে অদ্ভূত-দর্শন প্রাণীটিকে সৈকতে নিয়ে আসেন তাঁরা। 

[আরও পড়ুন: Karnataka: জাতীয় সড়কের উপর ছড়ানো সারি সারি কন্ডোম, কোথা থেকে এল? জানে না প্রশাসনও]

সৈকতে বিরল দর্শন প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায়।  অনেকেই ছবি তুলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিগুলি। যাতে দেখা যাচ্ছে বিচিত্র এই প্রাণীর মাথাটি এক্কেবাবের শূকরের মতো দেখতে। চোখের কাছে একটু লালচে আভা রয়েছে। বাকি দেহ ধূসর রঙের। আর তা হাঙরের মতো। পিঠে আবার কুঁজও রয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

টুইটারে ছড়িয়ে পড়েছে অদ্ভূত-দর্শন প্রাণীর ছবি। অনেকেই একে ‘পিগ ফেসড শার্ক’ (Pig-Faced Shark)  আখ্যা দিয়েছেন। তবে কেউ কেউ বলছেন, এটি অত্যন্ত বিরল অ্যাঙ্গুলার রাফশার্ক (Angular Roughshark)। সাধারণ ভপৃষ্ঠ থেকে প্রায় তেইশ হাজার ফুট নিচে থাকে এই প্রাণীগুলি। লোকালয়ে সচরাচর এদের দেখা যায় না। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: Viral Video: পাতে আস্ত পুরুষাঙ্গ! হোটেল থেকে আনা প্রিয় খাবার খেতে গিয়ে ক্ষুব্ধ মহিলা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.