থাইল্যান্ডের (Thailand) সুন্দরী প্রতিযোগিতায় তুমুল কাণ্ড। প্রাথমিক পর্বে এক সুন্দরী ঝলমলে পোশাকে মঞ্চে ক্যাটওয়াকের পর বক্তব্য রাখছিলেন। সেই সময় আচমকা তাঁর ‘নকল দাঁত’ খুলে পড়ল। তড়িঘড়ি মুখে হাতচাপা দিয়ে পরিস্থিতি সামাল দেন তিনি। এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। প্রশ্ন হল, সত্যিই কি নকল দাঁত খুলে পড়েছিল ওই তরুণীর?
ঘটনাটি মিস গ্র্যান্ড থাইল্যান্ড প্রতিযোগিতার। কামোলওয়ান চানাগো নামের ওই তরুণী প্রাথমিক পর্বে মাইকের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছিলেন। সামনে ছিল অসংখ্য় দর্শক এবং সুন্দরী প্রতিযোগিতার বিচারকরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কথার মাঝখানে কিছু একটা দাঁত থেকে খসে পড়ছে, যা তাড়াতাড়ি সামলে নেন তরুণী। আসলে দাঁত নয়, দাঁতের উপরে লাগানো ‘ভিনিয়ার্স’ খুলে পড়ছিল। ভিনিয়ার্স কী? এটি এক ধরনের লেয়ার যা দাঁতের উপরে লাগানো হয়। দাঁতের ময়লা এবং অন্য অসঙ্গতি ঢেকে দেয় ভিনিয়ার্স। মডেল, অভিনেতারা দাঁতের সৌন্দর্য বাড়াতে এটি ব্যবহার করেন।
Gente os dentes da diva caindo tudo.. 😱 Esse evento é o Miss Grand Thailand 2026 pic.twitter.com/wYU5krldk2
Advertisement— mellromao (@mellromao) March 26, 2026
একদিকে যেমন, সুন্দরী প্রতিযোগিতার মাঝপথে ‘ভিনিয়ার্স’ খুলে পড়ায় হাসির রোল উঠেছে নেটপাড়ায়, অন্যদিকে তরুণী কামোলওয়ান চানাগোর উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন নেটাগরিকরা। কথা বলার ফাঁকে ভিনিয়ার্স খুলে পড়তেই এক সেকেন্ডের জন্য পিছন ফিরে তা ঠিক করে নেন চানাগো। আত্মবিশ্বাসের সঙ্গে ফের মঞ্চের দখল নেন। সান্ধ্য পোশাকে স্মার্ট পোজও দেন। ক্যামেরার দিকে তাকিয়ে এমনভাবে হাসেন যেন কিছুই ঘটেনি। উপস্থিত দর্শকরা উল্লাস এবং করতালি দিয়ে অভিনন্দিত করেন তরুণীকে।
সর্বশেষ খবর
-
আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে মাস্টারস্ট্রোক! বিরোধীদের মূল আপত্তির জায়গাও উড়িয়ে দিচ্ছে কেন্দ্র?
-
বিশ্বকাপের সেরা গোল! মেসিদের ভয় ধরিয়ে গ্যালারিতে কার উষ্ণ আদরে কেপ ভার্দের তারকা?
-
সরকারের উন্নয়নযজ্ঞে শামিল হওয়ার বার্তা, হাওড়া জেলা পরিষদে এবার নয়া সভাধিপতি ও সহকারী সভাধিপতি
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
-
বিনা যুদ্ধে নাহি দিব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা