সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনের সমস্ত কলুষতা, মলিনতা দূর করে পবিত্র হয়ে উঠতে টানা এক মাস রমজান পালন করেন মুসলমানরা৷ রমজান মানেই ঐক্য৷ রমজান মানে আমরা-ওরা নয়, সবাই ভাই-ভাই৷ এ মাসে যেন তাঁরা অন্তরের টানে বাঁধা থাকেন একে অন্যের সঙ্গে৷ এই রমজানকেই এবার বিজ্ঞাপনের থিম হিসেবে বেছে নিল এক ডিটার্জেন্ট প্রস্তুতকারী সংস্থা৷
একটা বিজ্ঞাপনের মধ্যে দিয়েই বেশ কিছু শিক্ষা দিয়ে দিল সংস্থাটি৷ বৃদ্ধদের পাশে দাঁড়ানো যে তরুণদের কর্তব্য, তা যেমন একদিকে মনে করিয়ে দিল, তেমনই সকলের সঙ্গে সদ্ভাব রেখে চলারও পরামর্শ দিল বিজ্ঞাপনটি৷ আর অন্যের সাহায্য করতে গিয়ে যদি জামাকাপড়ে দাগ লাগে তাহলে বলতেই হয়, “দাগ অচ্ছে হ্যায়৷”
বিজ্ঞাপনের শুরুতেই দেখা যাচ্ছে, মা তাঁর ছেলেকে পরিষ্কার সাদা কুর্তা পাজামা পরিয়ে বাইরে পাঠাচ্ছেন৷ ছেলে বাইরে বেরিয়ে অবশ্য সে জামা বেশিক্ষণ সাদা রাখতে পারল না৷ তবে ভাল কারণের জন্য৷ এক বৃদ্ধ দোকানিকে সাহায্যের জন্যই জামা নোংরা হয়ে যায় তার৷ কিন্তু মায়ের বকুনি? না, মা বকলেন না৷ ভাল কাজের জন্য মা-রা তো সন্তানকে কখনওই বকা দেন না৷ মন ছুঁয়ে যাওয়া ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ আপনিও ক্লিক করে দেখে নিন কেন এত জনপ্রিয় হয়ে উঠল এটি৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’