সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় রাস্তা। হু-হু করে ছুটছে গাড়ি। তার মাঝে বাইকে দুই যুগল। এতে অস্বাভাবিকের আছে! না, যুবতী প্রেমিককে জাপটে ধরে বসেছেন বাইকের জ্বালানি ট্য়াঙ্কের উপরে। ভালোবাসার মানুষের বাহুডোরেই যেন তিনি হারিয়ে গিয়েছেন! নয়ডায় বাইকে এমন কেরামতি দেখাতে গিয়ে মূল্য চোকাতে হয় যুগলকে। সেই ভিডিও তুলে উত্তরপ্রদেশ পুলিশের সতর্কমূলক পোস্ট ভাইরাল সামাজিক মাধ্যমে।
উত্তরপ্রদেশে ইদানিংকালে ফিল্মি কায়দায় বাইক চড়ার প্রবণতা বেড়েছে। তাঁদের সতর্ক করে পোস্ট করে উত্তরপ্রদেশ পুলিশ। তারা লিখেছে, ‘এইভাবে রাস্তায় চললে সিনেমার ক্লাইমাক্স নয়, বড় অঙ্কের বিল আপনার হাতে আসবে। নিরাপদে বাইক চালান, নিয়ম মেনে চলুন, এবং আপনার প্রেমেকে অনেক দূর এগিয়ে নিয়ে যান।’ পোস্টটি পছন্দ করেছেন অনেকে। যুবসমাজকে সতর্ক করতে অভিনব উপায় মন কেড়েছে বিশেষজ্ঞদেরও। পুলিশের প্রশংসা করেছেন অনেকে।
Romeo & Juliet tried a bike sequel in Noida.🚦
AdvertisementThis time the climax was a hefty challan, not a love song!
Ride safe, follow rules, let your love story live long.#RoadSafety pic.twitter.com/vav87Tgyd8
— UP POLICE (@Uppolice) August 22, 2025
একজন মজা করে মন্তব্য করেছেন, ‘জরিমানা কে দেবে! রোমিও নাকি জুলিয়েট। নাকি তাদের বাবা মা। বাবা-মা জরিমানা দিলে তাদের সম্পর্ক সামনে চলে আসবে। তাই সতর্ক থাকুন।’ আরও একজন লিখেছেন, ‘নিরাপদে বাইক চালান। নিয়ম মেনে চলুন। আপনার সম্পর্ক রক্ষা করুন।’
সর্বশেষ খবর
-
এবার টয়ট্রেনে এআই ক্লাস! পুজোর আগেই নয়া প্রযুক্তির ‘এআই কোডিং এক্সপ্রেস’ দার্জিলিঙে
-
‘এটাই সেরা ডার্বি জয়’, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল ‘চাণক্য’ হাবাস
-
আলাদা হতে চেয়েও আটকে গেল চেনা ছকেই! কেমন হল বাঙালি তারকাখচিত ‘ক্লিন আপ কোম্পানি’?
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের