সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাপের ফল আর কাকে বলে! শুল্ক আধিকারিকদের চাপে কলা খেয়ে জেরবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা ইন্তেজার আলি। নেপথ্য আটটি সোনার বিস্কুট (Gold Bar)। পাচারের জন্য যা গিলে খেয়েছিলেন তিনি। যদিও মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) ধর পড়ে যান যুবক। ফলে পাচার তো ভেস্তে গেছেই, এইসঙ্গে গুচ্ছের কলা খেয়ে এখন নাকাল অবস্থা তাঁর।
৩০ বছরের ইন্তেজার আলিকে মুম্বই বিমানবন্দরে পাকড়াও করেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। সন্দেহ হওয়ায় মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে এবং সিটি স্ক্যান হয় তাঁর। তাতে ধরা পড়ে যুবকের ক্ষুদ্রান্ত্র এবং বহদান্ত্রে মোট ৮টি সোনার বিস্কুট রয়েছে। এরপর তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা ইন্তেজারকে হাই ফাইবার ডায়েটে রাখেন।
[আরও পড়ুন: গোটা দক্ষিণ ভারত ‘বিজেপি শূন্য’, মোদির ব্যর্থতার দায় চাপানোর লোক খুঁজছে গেরুয়া শিবির!]
খেতে দেওয়া হয় দিনে ৩ লিটার জল, প্রচুর পরিমাণ সবুজ শাকসবজি এবং কম করে ১২টি করা কলা। যাতে করে অস্ত্রোপচার ছাড়াই উদ্ধার করা যায় পাচারের সোনার বিস্কুটগুলি। চিকিৎসকরা নিশ্চিত ছিলেন হাই ফাইবার ডায়েটের ফলে মলের সঙ্গে বেরিয়ে আসবে বহুমূল্য বিস্কুট। বাস্তবিক তাই হয়েছে। টানা ৩ দিন হাই ফাইবার ডায়েটের পর যুবকের মল থেকেই ৮টি বিস্কুট উদ্ধার সম্ভব হয়েছে। যার ওজন ২৫০ গ্রাম, বাজার মূল্য ১৩ লক্ষ টাকা।
[আরও পড়ুন: কর্ণাটকের বিপর্যয়ের ক্ষতে প্রলেপ! বিজেপির মান রাখল সেই উত্তরপ্রদেশ]
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া