Indian Army

গ্লেসিয়ারে পাউরুটে জমে কাঠ, তাই খাচ্ছেন ভারতীয় জওয়ানরা! ভিডিও দেখে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘বৎসলা সিং’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, একদল সেনা জওয়ান দুর্গম পাহাড়ে হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় দায়িত্ব পালন করছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ২১:৫৩

options
link
গ্লেসিয়ারে পাউরুটে জমে কাঠ, তাই খাচ্ছেন ভারতীয় জওয়ানরা! ভিডিও দেখে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া
ভিডিওটিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

ভারতবাসীর নিশ্চিন্ত ঘুমের দাম দেয় ভারতীয় সেনা! ভারত-পাকিস্তান এবং ভারত-চিন সীমান্তের দুর্গম অঞ্চলে তাঁরা অতন্দ্রপ্রহরী। এর জন্য় বহু মূল্য চুকোতে হয় তাঁদের। তেমনই একটি ভিডিও সামনে এসেছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে, চারদিকে বরফ। কনকনে ঠান্ডায় কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে পাউরুটি। কর্তব্যরত ভারতীয় জওয়ানরা সেই পাউরুটি খেয়েই ক্ষুধা নিবারণ করছেন।

Advertisement

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘বৎসলা সিং’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, একদল সেনা জওয়ান দুর্গম পাহাড়ে হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় দায়িত্ব পালন করছেন। তাঁরা নিজেদের মধ্যে মজার ছলে কথা বলছিলেন। এর মধ্যেই এক জওয়ান তাঁদের খাবার একটি পাউরুটি তুলে ধরেন। পাউরুটি খেতে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার অবস্থা হয়। বোঝা যায় কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে সেটি। যা দেখে তাঁর সঙ্গীরা হেসে ওঠেন। শেষমেশ ওই শক্ত পাউরুটিতেই কামড় বসান জওয়ান। এক জওয়ান বলতে শোনা যায়, ‘‘তা-ও আজকের পাউরুটি অন্য দিনের থেকে নরম।’’

Advertisement

এই ভিডিও দেখে সাধারণ জনতা টের পেয়েছে যে কোন পরিস্থিতিতে দুর্গম অঞ্চলে কর্তব্য পালন করেন সেনা জওয়ানরা। বহু মানুষ এই ভিডিও দেখেছেন। সকলেই সেনা জওয়ানদের ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। ভিডিওটিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন নেটাগরিক লিখেছেন, ‘‘আমরা বাড়িতে নরম, তুলতুলে পাউরুটি খেতে পারি। আমরা যাতে আরামে থাকতে পারি, তার জন্য সীমান্তে কর্তব্যরত জওয়ানেরা শুকনো এবং হিমায়িত পাউরুটি খেয়েই কাজ চালিয়ে নেন।’’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.