Birthday of Cobra

কেক কেটে, গান গেয়ে গোখরোর জন্মদিন পালন! নাগপঞ্চমীতে ভাইরাল বিষধরের বিস্ময়কর ভিডিও

‘জীব_দয়া_ফাউন্ডেশন_সমিতি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বিস্ময়কর ভিডিওটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ২১:৪৪

options
link
কেক কেটে, গান গেয়ে গোখরোর জন্মদিন পালন! নাগপঞ্চমীতে ভাইরাল বিষধরের বিস্ময়কর ভিডিও
ছবি: সংগৃহীত।

পোষ্যের জন্মদিন পালন নতুন কথা নয়। আদরের বেড়াল-কুকুরের জন্মদিনে লোক খাওয়ানোরও নজির রয়েছে। তাই বলে বিষধর সাপের জন্মদিন পালন! সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, রীতিমতো কেক কেটে, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ গান গেয়ে জন্মদিন পালন করা হচ্ছে একটি গোখরো সাপের। এমন কাণ্ডে চমকে গিয়েছেন নেটিজেনরা।

Advertisement

‘জীব_দয়া_ফাউন্ডেশন_সমিতি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বিস্ময়কর ভিডিওটি। সেখানে দেখা গিয়েছে, একটি টেবিলের উপর ফণা তুলে দাঁড়িয়ে একটি গোখরো সাপ। ওই টেবিলের সামনে বেশ কয়েক জন দাঁড়িয়ে জন্মদিন পালন করছেন বিষধরের। গান গাইতেও দেখা গিয়েছে উপস্থিত যুবকদের। গান গাওয়া, হাত তালি দেওয়া সত্বেও ফণা তোলা সাপটি ছিল নির্বিকার। এক সাপ ধরার শিক দিয়ে সাপটিকে কেক খাওয়ানোরও চেষ্টা করেন এক যুবক।

Advertisement

এই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছে নেটপাড়া। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার সব কমেন্ট করেছেন নেটাগরিকরা। একজন লিখেছেন, ‘‘সাপ ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।’’ আর এক জন লিখেছেন, ‘‘সাপটা নিজেই বুঝতে পারছে না কী হচ্ছে।’’ আরও এক ব্যক্তি লিখেছেন, ‘‘নিজের হাতে ওকে কেক খাওয়ানোর চেষ্টা করবেন না।’’ যদিও সর্প বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি রীতিমতো বিপজ্জনক। গোখরো বিশ্বের অন্যতম বিপজ্জনক ও মারাত্মক বিষধর সাপ। এর কামড়ে ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.