নন্দন দত্ত, সিউড়ি: স্বামী নেই, তবু মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হলেন না বীরভূমের (Birbhum) প্রত্যন্ত এলাকার মহিলা। সদ্যই মা হলেন তিনি। গ্রামবাংলায় এমন ঘটনা সত্যিই নজিরবিহীন। তাই সকলের নজর কেড়েছেন ওই মহিলা। জানা গিয়েছে, স্বামীর শুক্রাণু (Sperm) সংগ্রহ করে রেখেছিলেন তিনি। আর তাতেই মায়ের জীবন পেলেন। আপাতত মা ও সন্তান সুস্থ। তাদের আগলে রেখেছেন পরিবার ও প্রতিবেশীরা।

বছর দুই আগে কোভিডে (COVID-19) মৃত্যু হয়েছিল মুরারইয়ের এই মহিলার স্বামীর। একটিমাত্র মুদির দোকান ছিল তাঁর। জানা গিয়েছে, দাম্পত্য জীবনে সন্তান গ্রহণের জন্য অনেক চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু সমস্যা হচ্ছিল। তখন তাঁরা আইভিএফ পদ্ধতির আশ্রয় নেন। আর সেই কারণেই স্বামীর শুক্রাণু সংরক্ষণ করা হয়েছিল। এখন, স্বামীর অবর্তমানে সেই সংরক্ষিত শুক্রাণুই মহিলাকে দিল মাতৃত্বের স্বাদ।
[আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র কেবিনে CCTV নয়, নজরদারি চালাবে সিআরপিএফ, নির্দেশ হাই কোর্টের]
জানা গিয়েছে, গত ১১ ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দেন মুরারইয়ের ওই মহিলা। তবে সন্তানের জন্মের পর পর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। সিসিইউ-তে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। মেডিক্যাল বোর্ড তৈরি হয় এর জন্য। ধীরে ধীরে সংকট কেটে যায়। তবে এই কাজ সহজ ছিল না। স্বামীর শুক্রাণু সংরক্ষণ (Reserve) করা হলেও আইনের সাহায্য নিয়ে তবেই তা ব্যবহার করতে সক্ষম হন মহিলা। পাশাপাশি এই বয়সে মা হওয়াও সহজ ছিল না। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, ৪৮ বছর বয়সে তিনি মা হয়েছেন। তাঁর অদম্য ইচ্ছাই জীবনে এমন মোড় ঘোরানো অধ্যায় সূচনা করেছে। পাড়ার লোকজন বলছেন, এটা মিরাকল।
[আরও পড়ুন: কংগ্রেসের নৈশভোজে ৩ প্রভাবশালী নেতা! কর্নাটকে সত্যিই ভাঙছে বিজেপি? আশঙ্কায় গেরুয়া শিবির]
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও